চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকআপ ভ্যান ভাড়া করে ডাকতি, টার্গেটে ফল-সবজি ব্যবসায়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীতে রাত ১১টার পর থেকেই পিকআপ ভ্যান ভাড়া করে ডাকাতির সন্ধানে বের হয় ডাকাত দলের সদস্যরা।

চক্রটি আব্দুল্লাহপুর থেকে কারওয়ান বাজার, রামপুরা থেকে যাত্রাবাড়ী, যাত্রাবাড়ী থেকে ভুলতা গাউছিয়া এলাকায় তাদের ডাকাতি কার্যক্রম চালায়। ভোর বেলায় চক্রটির টার্গেটে থাকে সবজি-ফল ব্যবসায়ীরা।

সবজি বিক্রেতা আপন মিয়া থাকেন রাজধানীর দক্ষিণখান এলাকায়। প্রতিদিন সকালে তিনি কারওয়ান বাজারে গিয়ে সবজি সংগ্রহ করে নিজ এলাকায় এনে বিক্রি করতেন।

গত ২৮ ডিসেম্বর ভোরে আপন মিয়া ও তার সহযোগী নজরুল ইসলাম বাসা থেকে বের হয়ে বিমানবন্দর কাওলা ফুটওভার ব্রিজের নিচে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় একটি পিকআপ এসে তাদের সামনে দাঁড়ায়।

তারা দুজনই কারওয়ান বাজার যেতে ওই পিকআপভ্যানে ওঠেন। কিছুদুর যাবার পর ডাকাত দলের সদস্যরা আপন ও নজরুলকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা এ মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে তাদের চলন্ত পিকআপভ্যান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই আপন মিয়া মারা যান।

এই ঘটনায় গত ৬ জানুয়ারি নিহত আপনের পরিবার বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশের পাশাপাশি ওই মামলাটির ছায়া তদন্ত করতে থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা গুলশান বিভাগ।

Reneta

তদন্তে ঘটনাস্থল ও তার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার ও বিশ্লেষণ করে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকার নারায়নগঞ্জের রূপগঞ্জ এলাকা অভিযান চালিয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত ৬ আসামিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি টিম।

সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ

আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তার ডাকাত দলেন সদস্যরা হলো- সজল, মূসা, বাচ্চু, সজীব, মুন্না ও সিদ্দিক। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপভ্যান, দেশীয় অস্ত্র চাকু, লুট করা ৭ হাজার টাকা ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার ৬ জনই ডাকাত দলের সদস্য। তারা পিকআপভ্যান ভাড়া নিয়ে রাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ডাকাতি করে আসছিলো। চক্রটি সপ্তাহের অধিকাংশ দিন ডাকাতির জন্য বের হতো।

তিনি বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সাধারণত তারা রাত ১১টার পর থেকে একটি ভাড়া করা পিকআপভ্যান নিয়ে ডাকাতির উদ্দেশ্যে বের হয়। চক্রটি আব্দুল্লাহপুর থেকে কাওরান বাজার, রামপুরা থেকে যাত্রাবাড়ী, যাত্রাবাড়ী থেকে ভুলতা গাউছিয়া এলাকায় তাদের ডাকাতি কার্যক্রম চালায়। পিকআপের সামনের সিটে ৩ জন বসেন এবং বাকীরা যাত্রী বেশে পিকআপের পিছনে বসে থাকেন।

ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, লুট করা ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়

ভোরে তারা মূলত সবজি ও ফল ব্যবসায়ীদের টার্গেট করে পিকআপে তুলেন এরপর লুটপাট শেষে ভুক্তভোগীদের ফেলে দেন। তিনি বলেন, ‘আসামিরা জানায়, নিহত আপন মিয়ার কাছ থেক একই পন্থ্যায় টাকা ও মোবাইলফোন লুট করেছিল। ওই দিন আপন মিয়াকে পিকআপে তোলার পর গ্রেপ্তার মূসা ও রফিক তার বুকে চাকু ধরে। পিকআপের সামনে বসা সজল পিছনে চলে আসে এবং আপনের কাছ থেকে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে চাকু দিয়ে আঘাত করে আপন ও নজরুলকে ধাক্কা দিয়ে পিকআপ থেকে ফেলে দেয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, রাতে অন্যান্য যানবাহন কম চলাচল করে। তাই এ সুযোগটি কাজে লাগিয়ে তারা চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায়। এরজন্য পুলিশ ও গোয়েন্দা পুলিশের নিয়মিত টহল বাড়ানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তার ৬
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেভিন ওয়ার্শ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT