পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত ৭ জন গ্রেফতার

পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর শেরে বাংলা নগর, শেওড়াপাড়া, কল্যাণপুর, বাংলামোটর থেকে রোববার বিকেলে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
তারা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
আকবর ও বেলাল নামের ওই দুই পিয়নের সহযোগিতায় তারা পিএসসির একটি পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছে বলে পুলিশকে জানান।
ওই দুই পিয়ন এখনো পলাতক রয়েছে। গোয়েন্দা পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






