ফুটবল

পিএসজির ‘বোঝা’ মেসি!

বলছেন সাবেক ফরাসি উইঙ্গার জেরোম রোথেন

Lionel Messi in PSG jersey during a match, focused and intense. Channel i News - চ্যানেল আই নিউজ

Lionel Messi wearing PSG kit during a football match, showcasing his concentration and skill. Channel i News – চ্যানেল আই নিউজ

সময়টা মোটেও লিওনেল মেসির পক্ষে যাচ্ছে না। পিএসজিতে এসে ১৬ ম্যাচে পেয়েছেন দুবার জালের দেখা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছেন পেনাল্টি মিস। এরপর নঁতের বিপক্ষে ৩-১ গোলে হারের দিনেও মেসি ছিলেন আনকোরা।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে প্যারিসে এসে নিজেকে হারিয়ে খুঁজছেন মেসি। নতুন ডেরায় ভুগছেন নামের সুবিচারে। এমন অবস্থায় বিশ্বসেরা ফরোয়ার্ডের দক্ষতা ও দায়িত্ব নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। সাবেক ফরাসি ও পিএসজি উইঙ্গার জেরোম রোথেন মনে করেন, পিএসজির বোঝা হয়েই আছেন আর্জেন্টাইন সুপারস্টার।

সাতবার ব্যালন ডি’অর জয়ীর প্রেক্ষিতে এমন মনে করার পেছনে যুক্তিও দেখিয়েছেন রোথেন। লিগ ওয়ানে নঁতের বিপক্ষে মেসির নিষ্ক্রিয় পারফর্মে ড্রেসিংরুমেও চলছে আলোচনা। ক্লাবে মেসির ভূমিকা নিয়ে কোনো এক সতীর্থ সরাসরি সমালোচনা করেছেন বলেও খবর। মেসির সমালোচনায় মেতেছে ফরাসি মিডিয়াও। দৈনিক এল’ইকুইপ প্রকাশিত এক র‌্যাঙ্কিংয়ে মেসিকে দিয়েছেন দশে মোটে চার পয়েন্ট।

এমন অবস্থার প্রেক্ষিতে মেসির দলবদলকেই দুষছেন জেরোম রোথেন। তিনি বলেন, ‘মেসি ক্লাবের জন্য বোঝা। তার প্রথম মাসটা ভালো যাচ্ছে না। তিনি এবং পিএসজি সফলতা থেকে অনেক দূরে। এই দলবদলই সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল।’

‘মেসিই সম্ভবত ফুটবলের সব প্রজন্মের সেরা খেলোয়াড়। তবুও, মেসির সমালোচনা করতে পারবেন না, শুনে শুনে অসুস্থ হয়ে পড়ছি। যদি (রিয়াল মাদ্রিদের বিপক্ষে) ম্যাচ না জিততে পারতেন, অনেক হতাশ হতেন। কারণ মেসি পেনাল্টিতে গোল করতে পারেনি।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ আট ম্যাচে গোল তো দূরে কোনো অ্যাসিস্টও করতে পারেননি মেসি। এর ওপর গোল করতেও ব্যর্থ হয়েছেন। বিষয়টিকে দুঃখজনক জানিয়ে রোথেন বলেন, ‘মেসির মতো একজন দুর্দান্ত খেলোয়াড়ের পেনাল্টি মিস করা দুঃখজনক। যে কারও সঙ্গে ঘটলেও এটাই বাস্তবতা।’

বিষয়:পিএসজিবার্সেলোনামেসিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…