চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির জয়রথ থামাল ন্যানটেস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আক্রমণ ত্রয়ী লিওনেল মেসি, নেইমার ও কাইলিয়ান এমবাপে ছিলেন দলে। বল দখল—গোলে শটের বিচারেও ন্যানটেসের থেকে যোজন এগিয়ে ছিল পিএসজি। তারকা সমৃদ্ধ দলটিকে তবুও ধরাশায়ী হতে হল অসহায়ভাবে। পনের ম্যাচ পর লিগ ওয়ানের শীর্ষ দলটি পেল হারের তেতো স্বাদ।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে লিগ ওয়ানের ম্যাচটি ৩-১ গোলে হেরেছে প্যারিসের ক্লাবটি। প্রথমার্ধে অবিশ্বাস্যভাবে ৩-০ গোলে এগিয়ে যায় ন্যানটেস। শেষ অর্ধে সুযোগ মিসের মহড়ায় হার মানে মাউরিসিও পচেত্তিনোর দল।

ন্যানটেসে কুপোকাত হবার আগে চলতি মৌসুমে গত অক্টোবরে রেনের মাঠে ২-০ ব্যবধানের পরাজয় মেনেছিল পিএসজি। লিগে ভুলতে বসা হারের তিক্ত স্বাদ পেলেও শীর্ষস্থানেই থাকছে মেসি-এমবাপেদের দল। ২৫ ম্যাচে ১৮ জয়ে ৫৯ পয়েন্ট প্যারিসের দলটির। টেবিলে দুইয়ে ৪৬ পয়েন্ট নিয়ে অলিম্পিক মার্সেইল। দারুণ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সেরা পাঁচে আছে ন্যানটেস।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয়া পিএসজি এদিন গোলের লক্ষ্যে ১৩টি শট নিলেও জালের দেখা পেতে ভুগতে হয়েছে। দলটির সঙ্গে প্রথমবারের দেখায় প্যারিসের হয়ে অভিষেক গোল পাওয়া মেসিও ছিলেন বোতলবন্দি। কাইলিয়ান এমবাপেও পারেননি দলের হার রুখতে।

প্রতিপক্ষের মাঠে শুরুর চার মিনিটেই পিছিয়ে পরে পচেত্তিনোর শিষ্যরা। সিমন্সের বাড়ানো বলে দলকে এগিয়ে নেন রান্ডাল কোলো মুয়ানি। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্লিন।

প্রথমার্ধে আট মিনিটে মেসির শট পরে এমবাপেকে হতাশ করেন স্বাগতিক গোলরক্ষক আলবা লাফু। জালের দেখা পেতে মরিয়া পিএসজি প্রথমার্ধেই পড়ে আবারও পিছিয়ে। যোগ করা সময়ে জর্জিনিয়োর হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিক দল। ভিএআরে গড়ানো সিদ্ধান্ত সফল করে ন্যানটেস।

Reneta

দ্বিতীয়ার্ধ্বের শুরুতে ব্যবধান কমান নেইমার। চোট কাটিয়ে রিয়ালের বিপক্ষে খেলা ব্রাজিলিয়ান অধিনায়ক শুরুর একাদশেই নামেন। গোল এনে দেয়ার পাশাপাশি পেনাল্টি মিসের পীড়ায়ও ভুগেছেন তিনি। মেসির পাসে পাওয়া বল নিয়ে ডান পায়ের দারুণ এক প্লেসমেন্টে বল জালে জড়ান ফরোয়ার্ড। ৫৭ মিনিটে এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমারের দুর্বল স্পট কিক সহজে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক লাফু।

৬৯ মিনিটে মেসির শট রুখে দেন লাফু, ৭৩ মিনিটে দুর্দান্ত সুযোগ পেয়েও হেলায় গোল করতে ব্যর্থ হন ফরাসি উইঙ্গার এমবাপে। বাকি সময়ে আক্রমণের পসরা সাজালেও কাঙ্ক্ষিত জালের দেখা পায়নি পিএসজি। লিড ধরে রেখে জয়ের উচ্ছ্বাসে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপচেত্তিনোপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT