চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির অনুরোধে ফ্রান্স স্কোয়াডে নেই এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইনজুরি সত্ত্বেও তাকে স্কোয়াডে রেখেছিলেন কোচ দিদিয়ের দেশম। কিন্তু তার ক্লাব পিএসজির অনুরোধে শেষ পর্যন্ত কাইলিয়ান এমবাপেকে বাইরে রেখেছেন ফরাসি কোচ। ফলে ইউরো-২০২০ বাছাইপর্বে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বুধবার ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ইনজুরির কারণে ইউরো-২০২০ বাছাইপর্বে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে ম্যাচে থাকছেন না এমবাপে। পিএসজির তারকার পরিবর্তে দলে ডাকা হয়েছে বরুসিয়া মনচেনগ্লাডবাকের ফরোয়ার্ড আলাসানে প্লিয়াকে।

লিগওয়ান চ্যাম্পিয়নরা দেশমকে অনুরোধ জানায়, আন্তর্জাতিক বিরতির সময়টা বিশ্রামে কাটালেই এমবাপের জন্য সুবিধা হবে। কারণ ইনজুরি নিয়ে ঝুঁকি নিতে চান না ২০ বছরের ফরোয়ার্ড।

পিএসজি আশা করছে, ১৮ অক্টোবর নিসের বিপক্ষে লিগ ম্যাচে ফিট হয়েই দলে ফিরবেন এমবাপে।

গ্রুপ ‘এইচ’র ম্যাচে শুক্রবার আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। এরপর সোমবার তাদের পরের ম্যাচ তুরস্কের বিপক্ষে।

১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স। গ্রুপের শীর্ষে আছে তুরস্ক। আর ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে আইসল্যান্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো বাছাই-২০২০এমবাপেফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশকে ‘অরাজনৈতিক’ রাখার কথা বললেই কি সম্ভব?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

দলগত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা দিবসে ইনসাফ-আজাদিসহ নানা শব্দ নিয়ে যত আলোচনা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ভাতা দেবে সরকার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রক্টরিয়াল দায়িত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT