চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতে এমবাপের বিকল্প নুনেজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ন ১৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব ছাড়ছেন কাইলিয়ান এমবাপে— বিষয়টা বোঝা হয়ে গেছে পিএসজি’র। তাইতো ফরাসি স্ট্রাইকারের ঘাটতি মেটাতে আগেভাগেই কাজ এগিয়ে রাখছে মেসি-নেইমারদের ক্লাব। ফ্রেঞ্চ গতিতারকার বিকল্প হিসেবে বেনফিকা স্ট্রাইকার ডারউইন নুনেজের উপর চোখ রাখছে প্যারিসের ক্লাবটি।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার হয়ে ছয়বার জালের দেখা পেয়েছেন ২২ বর্ষী উরুগুইয়ান। পর্তুগিজ পেশাদার লিগ প্রিমেইরা লিগায় ২৬ গোল করে আছেন সবার উপরে। প্যারিসের ক্লাবটির পরিচালকদের নজর তাই বিদ্ধ হয়ে আছে বেনফিকা স্ট্রাইকারের ওপর।

এমবাপের সম্ভাব্য বদলি হিসেবে চাওয়া নুনেজকে দলে চায় আরও অনেক ইউরোপিয়ান ক্লাব। তাকে দলে টানতে মুখিয়ে আছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাব।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, এমবাপের বদলি হিসেবে নুনেজকে দলে টানতে হলে ১৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে হবে পিএসজিকে। পর্তুগিজ ক্লাবটি নুনেজের ক্ষেত্রে টাকার অঙ্কে ছাড় দিতেও প্রস্তুত বলে খবর। আর্থিকভাবে শক্তিশালী প্যারিসের ক্লাবটির কাছে অর্থ অবশ্য কারণ হয়ে দাঁড়াবে না!

পর্তুগিজদের ডেরায় ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ নুনেজ। তার ক্লাব বেনফিকা আপাতত চাচ্ছে না তাদের গোলমেশিন চলে যাক। তবে স্ট্রাইকারকে প্যারিসে প্রলুব্ধ করতে পিএসজি কি কি পদক্ষেপ নেয়, তা জানা সময়ের অপেক্ষা!

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগনুনেজপিএসজিপ্যারিসবেনফিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT