চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএল: খেলতে পারেন তামিম, অনিশ্চিত সাব্বির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের প্রথমদিন (বৃহস্পতিবার) মাঠে নামছে তামিম ইকবাল এবং সাব্বির রহমানের পেশোয়ার জালমি। বাংলাদেশ সময় রাত এগারোটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মুলতান সুলতানসের মুখোমুখি হবে।

এদিন সকাল নাগাদ দলের সঙ্গে তামিম ইকবালের যোগ দেয়ার কথা। পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য ডন’ তাদের ম্যাচপ্রিভিউতে বাংলাদেশি ওপেনারের খেলার ইঙ্গিত দিয়েছে। তবে সাব্বির রহমানের কথা কিছু বলা হয়নি।

এই আসরেও একাধিক বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের পর দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। তাদের সঙ্গে শেষ মুহূর্তে তামিমের দলে যুক্ত হন সাব্বির রহমান। সাব্বির গেছেন চোট পাওয়া সাকিব আল হাসানের বিকল্প হিসেবে।

Banglabid

সাব্বির বিকল্প হলেও সাকিবের জায়গায় তার খেলা হচ্ছে না। কম্বিনেশন ঠিক রাখতে লিয়াম ডওসনকে খেলাবে দলটি। সাব্বির খেললে মূল ব্যাটসম্যান হিসেবে খেলবেন। কিন্তু সেই সম্ভাবনা খুব কম।

পিএসএল খেলতে মঙ্গলবার রাতে মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান এক সঙ্গে দেশ ছাড়েন। ভিসা জটিলতায় পরে রওনা দেয়ার কথা তামিমের।

মাহমুদউল্লাহ খেলবেন তার পুরনো দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আর মোস্তাফিজ খেলবেন লাহোরের জার্সিতে।
মূর্তিকারিগর
জালমি আগের দুই আসরে দুর্দান্ত পারফর্ম করে। কিন্তু এবার তাদের দলের অবস্থা আগের মতো নেই। হাসান আলী ইনজুরিতে, শহীদ আফ্রিদি অন্য দলে। ব্রাভোকেও পাওয়া যাচ্ছে না। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও ইনজুরিতে। এই সব তারকার অনুপস্থিতে ওয়াহাব রিয়াজ বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন।

Reneta

ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় যাওয়ার কথা ৪ মার্চ। ৮ মার্চ টাইগারদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। পিএসএলে থাকা ক্রিকেটাররা দুবাই থেকেই সরাসরি লঙ্কায় পাড়ি জমাবেন। সেক্ষেত্রে জালমির ওপেনিংও দুর্বল হয়ে পড়বে। তামিম ইকবালকে ফিরতে হবে জাতীয় দলের ডাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমপিএসএলসাব্বির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেরুতে বাস খাদে, নিহত ৪৪

পরবর্তী

নোয়াখালীতে ভূমি বন্দোবস্ত নীতিমালা মানা হচ্ছে না

পরবর্তী

নোয়াখালীতে ভূমি বন্দোবস্ত নীতিমালা মানা হচ্ছে না

ডিভোর্স কার্যকর, আজ থেকে স্বামী-স্ত্রী নন শাকিব-অপু

সর্বশেষ

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT