চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএলের ফাইনালে থাকছে আইসিসির প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল আয়োজন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী সেটা বিশ্বকে দেখাতে আইসিসির পূর্ণসদস্য দেশের বোর্ড প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। ১০টি দেশের একজন করে প্রতিনিধি একত্রে করার দায়িত্ব পালন করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে সেখানে যেতে পারেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

এ ব্যাপারে বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘পিএসএলের ফাইনাল ম্যাচ লাহোরে আয়োজন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় পিসিবি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছে তাদের দেশে খেলার জন্য। এটা তারা এখনও করছে। ফাইনাল ম্যাচের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটি সরেজমিনে দেখার জন্য আইসিসির সদস্য দেশ, বিশেষ করে পূর্ণ সদস্য দেশকে তারা দেখাতে চাচ্ছে কীভাবে সেখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করছে। আইসিসি আমাদের জানিয়েছে আমরা যদি কোনো প্রতিনিধি পাঠাতে চাই তারা ব্যবস্থা করবে। এটার ওপর ভিত্তি করেই আইসিসির যে ডেলিগেটসরা যাবে তাদের সঙ্গে আমাদের একজন প্রতিনিধি থাকবে।’

এদিকে গুঞ্জন ওঠে নভেম্বরে পাকিস্তানে বাংলাদেশ দলকে পাঠানোর সম্ভাবনা থেকে বিসিবির নিরাপত্তা দল যাবে পিএসএলের ফাইনাল দেখতে। এমন খবর উড়িয়ে দেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের কোনো নিরাপত্তা দলই পাকিস্তানে যাবে না। নভেম্বর-ডিসেম্বরে আমাদের বর্তমান ঘরোয়া ক্রিকেটের যে ক্যালেন্ডার আছে সে অনুযায়ী ওই সময়ে আমাদের বিপিএল আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত চলছে। আর পাকিস্তান শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশকে তাদের দেশে ক্রিকেট ফিরিয়ে নিতে আমন্ত্রণ জানাচ্ছে, ক্রিকেট দল পাঠানোর জন্য।’

Banglabid

জুলাইয়ে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। পূর্ণাঙ্গ সিরিজটি চূড়ান্ত হয়েছে কি না-জানতে চাওয়া হলে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক সূচি অনুযায়ী বাংলাদেশে আগামী জুলাইয়ে পাকিস্তান ও সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়া দলের আসার কথা। এ ব্যাপারে আলোচনা চলছে। এফটিপি কমিটমেন্ট অনুযায়ী শিডিউল যেভাবে নির্ধারণ করা আছে এখন পর্যন্ত ওভাবেই আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় উন্নয়নের ধারাবাহিকতার প্রতিশ্রুতি আওয়ামী লীগ প্রার্থীর

পরবর্তী

স্পিনার হান্টের প্রথম পর্ব সম্পন্ন

পরবর্তী

স্পিনার হান্টের প্রথম পর্ব সম্পন্ন

বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে শিডিউল বিড়ম্বনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT