চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএলের পুরোটা পাকিস্তানে খেলতে বিদেশি ক্রিকেটারদের না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েকদিন আগেই ঘোষণা এসেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরের পুরোটাই অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। কিন্তু পিসিবির এই উদ্যোগে বাধ সেধেছেন বিদেশি ক্রিকেটাররা। পিএসএলের সব ম্যাচ পাকিস্তানে খেলবে না তারা। মূলত লম্বা সময় পাকিস্তানে অবস্থান করতে চায় না বিদেশি খেলোয়াড়রা।

পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, পিএসএলের পঞ্চম আসরের অর্ধেকটা সংযুক্ত আরব আমিরাতেই চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা যেহেতু মনে করে যে, বর্তমানে পাকিস্তানে পুরো সংস্করণটি রাখা সম্ভব নয়, তাই অর্ধেকটা পাকিস্তানে করতে বলছে।

নাম উল্লেখ না করা একটি ফ্র্যাঞ্চাইজি বলেছে, ‘পিএসএলের পুরো আসর পাকিস্তানে হওয়াটা এখনো বাস্তব সম্মত নয়।’

এ বিষয়ে দেশটির আরেক ইংরেজি দৈনিক ডেইলি এক্সপ্রেসের সংবাদদাতার সাথে কথা বলার সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জোর বলেছেন, পাকিস্তানে পুরো পিএসএল আয়োজনে কোনো উদ্বেগ নেই।

পিসিবি চেয়ারম্যানের ভাষায়, ‘আমি সব ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে পরামর্শের পরই পুরো পিএসএল পাকিস্তানে রাখার বিষয়ে পিসিবির প্রধান পৃষ্ঠপোষকের (এইচবিএল ব্যাংক) অনুমোদন নিয়েছিলাম। আমি আগামী সপ্তাহে (সোমবার) লাহোরে টিম মালিকদের একটি সভার জন্য আমন্ত্রণ জানিয়েছি, যেখানে এই বিষয়টি নিয়ে আবার আলোচনা হবে। এখন অবধি কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো আপত্তি দেখায়নি, তাই অন্য কোথাও ম্যাচগুলো সরিয়ে নেয়ার কোনো সম্ভাবনা নেই।’

২০০৯ সালে শ্রীলঙ্কা টিম বাসে সন্ত্রসীদের হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানের মাটিতে। লম্বা বিরতির পর পিএসলে তৃতীয় ও চতুর্থ আসরের কয়েকটি ম্যাচ দিয়ে বিদেশি ক্রিকেটাররা সেদেশের মাটিতে খেলে যান। চতুর্থ আসরের দুই সেমিফাইনালসহ চারটি পিএসএল ম্যাচ হয় লাহোরে।

Reneta

পিএসএল ম্যাচ ছাড়াও শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সীমিত ওভারের সিরিজ খেলে পাকিস্তানের মাটিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT