চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাস বাড়ানোর পিইসি-জেএসসি পরীক্ষাগুলো হোক চাপমুক্ত ও আনন্দময়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩৯ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A
পিইসি

একসঙ্গে প্রকাশ হয়েছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল। এবছর জেএসসিতে পাসের হার ৯২.৩৩ ও জেডিসিতে ৯৪.০২।  প্রাথমিকে পাস করেছে ৯৮.৫১ শতাংশ ও ইবতেদায়িতে ৯৫.৮৫ শতাংশ। প্রায় প্রতিবারের মতো ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফল ভাল। জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতা হিসেবে পরীক্ষা দুটো দেশজুড়ে বেশ পরিচিতি লাভ করেছে। পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সব শিক্ষার্থীর অভিভাবক তাদের ছেলেমেয়েরা যেনো অবশ্যই জিপিএ ৫ পায়, এরকম একটা মানসিকতা রাখেন। তাদের চাহিদায় এ পরীক্ষার আয়োজন ও প্রস্তুতি চোখে পড়ার মতো। কোচিং সেন্টার, গাইড বই আর প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো বিষয়েও এটা বেশ আলোচিত। অভিভাবকদের প্রত্যাশা অনুসারে জিপিএ-৫ না পেয়ে এবং কৃতকার্য না হতে পেরে অতীতে কয়েকজন শিশু শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের চিন্তা, মনন ও উৎকর্ষতায় পরিবর্তন আনতে হলে প্রচলিত শিক্ষার পাশাপাশি যে অবসর, খেলাধূলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজন, ওই পরীক্ষা দুটোর কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অনেক শিক্ষাবিদ ও মনোবিদ। এ প্রেক্ষাপটে সরকারসহ বিভিন্ন সময় বিভিন্ন কর্তৃপক্ষকে এই পরীক্ষা উঠিয়ে দেবেন কি রাখবেন, তা নিয়ে নানা পরিকল্পনা করতে দেখা গেছে। অবশ্য এবারের পরীক্ষার ফল প্রকাশের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য একটি ভিন্নমাত্রা যোগ করেছে। তিনি বলেছেন, শিক্ষার্থীদের আরো বেশি আত্মবিশ্বাসী করে গড়ে তুলতেই এসব পরীক্ষার প্রচলন করা হয়েছে। ছেলেমেয়েরা সরাসরি এসএসসি পরীক্ষা দিতে গেলে দেখা যায় যে তাদের মাথা ঘুরায়, জ্বর আসে, বমি বমি ভাব হয়, তারা নার্ভাস হয়ে পড়ে। আর ছেলেমেয়েরা যতটা না নার্ভাস হয় তার থেকে বেশি নার্ভাস হয়ে পড়ে তাদের বাবা-মায়েরা। এরকম পরিস্থিতিতে যেনো তাদের না পড়তে হয় সেজন্যই এই পরীক্ষার ব্যবস্থা করেছি। ছোটবেলাতেই শিশুটির একটি বোর্ড পরীক্ষার সার্টিফিকেট হয়। সেটা অনেকে বাধাই করে ঘরে রাখে। সেটাও তাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে ওই দুটি পরীক্ষার কোনো ধরণের পরিবর্তন বা উঠে যাওয়ার সম্ভাবনা হয়তো থাকবে না। এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের ওই দুটি পরীক্ষার জন্য আগের বছরগুলোর মতো প্রস্তুতি নিতে হবে। শিশু শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এ ধরণের পরীক্ষাগুলো যদি রাখতেই হয়, তাহলে তা হওয়া উচিত চাপমুক্ত, আনন্দময় এবং পরিকল্পিত। আমাদের প্রত্যাশা দেশের ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে সরকারসহ সংশ্লিষ্ট মহল বিষয়টি ভেবে সঠিক ও কার্যকর পদক্ষেপ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার রাতে ইসলামাবাদ যেতে পারে আরাঘচির নেতৃত্ব ইরানি প্রতিনিধিদল

এপ্রিল ২৪, ২০২৬

সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: ২জন গ্রেফতার

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

এপ্রিল ২৪, ২০২৬

সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক উদ্ধার

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT