চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পায়ের ছাপ’ সিনেমায় সোমলতার গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০২১
বিনোদন
A A

‘পায়ের ছাপ’ নামে নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন সাইফুল ইসলাম মান্নু। ইমপ্রেস টেলিফিল্মের এই ছবির জন্য কণ্ঠ দিলেন কলকাতার তারকা শিল্পী সোমলতা।

শওকত আলী ইমনের সংগীতায়োজনে বৃহস্পতিবার কলকাতার একটি স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘এই শহরের পথে পথে আমার পায়ের ছাপ রেখেই যাবো’ শিরোনামের গানটি লিখেছেন পরিচালক সাইফুল ইসলাম মান্নু নিজেই।

গানটির প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, আমি সোমলতার কণ্ঠে ‘তুমি আসবে বলে তাই’ গানটি প্রথম শুনেছিলাম। তখন থেকেই ইচ্ছে তার জন্য গান তৈরি করবো। দীর্ঘদিন পর হলেও অবশেষে কাজ হলো। খুব সুন্দর একটি গান হয়েছে। সোমলতার কণ্ঠে দারুণ মানিয়েছে গানটি। আমার বিশ্বাস শ্রোতাদের অবশ্যই গানটি ভালো লাগবে।

শওকত আলী ইমনের সংগীতায়োজনে বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দেওয়ার বিষয়ে কলকাতা থেকে সোমলতা বলেন, শওকত আলী ইমন বাংলাদেশের গুণী একজন সংগীত পরিচালক। তার সঙ্গে ভারতের অনেক শিল্পীই কাজ করেছেন। তার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি শুধু বাংলাদেশেই নয় কলকাতার শ্রোতাদের কাছেও গানটি জনপ্রিয়তা পাবে।

এর আগে ভারতের বেশ কয়েকজন সংগীতশিল্পী শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় কণ্ঠ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কুমার শানু, অলকা ইয়াগনিক, সাধনা সরগম, বাবুল সুপ্রিয়, সনু নিগম, শানদের মত জনপ্রিয় সঙ্গিতশিল্পীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: অলকা ইয়াগনিককুমার শানুগীতিকারপায়ের ছাপবাবুল সুপ্রিয়লিড বিনোদনশানসংগীত পরিচালকসংগীতশিল্পীসনু নিগমসুরকারসোমলতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT