আজ থেকে শুরু হচ্ছে নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দরের নিয়মিত কার্যক্রম। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্র বন্দর ‘পায়রা বন্দর’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্দরের নিয়মিত কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে মাদার ভেসেল নোঙরে রেখে লাইটারেজ জাহাজের মাধ্যমে পণ্য খালাশ ও মালামাল ওঠা-নামার জন্য পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরকে ঘিরে ইতোমধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প-কলকারখানা স্থাপনে দেশী-বিদেশী উদ্যোক্তারা এগিয়ে আসায় জমির মূল্য বৃদ্ধির পাশাপাশি বেড়েছে নানামুখী কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড। এলাকাবাসীর প্রত্যাশা, দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক অবদান রাখবে পায়রা বন্দর।







