কমোডর মোহাম্মদ সোহায়েলকে রিয়ার এডমিরাল পদে পদোন্নতি দিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি সকালে নৌসদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাকে রিয়ার এডমিরাল র্যাঙ্ক ও ব্যাজ পড়িয়ে দেওয়া হয়।
তিনি ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।
রিয়ার এডমিরাল এম সোহায়েল বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১ জানুয়ারী ১৯৮৮ সালে কমিশন লাভ করেন। দীর্ঘ চাকুরী জীবনে তিনি নৌবাহিনীর জাহাজ, ঘাটি ও সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তাছাড়া, তিনি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অত্যন্ত কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে নৌবাহিনীর এনইউপি পদক লাভ করেন। তিনি সততার সাথে অসামান্য সেবা ও অবদান রাখায় রাষ্ঠীয় শুদ্ধাচার পদক ও নৌ প্রদানের প্রশংসা পদক অর্জন করেন।
তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের ফ্যাকালটি (ডাইরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর) হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
রিয়ার এডমিরাল এম সোহায়েল এলিট ফোর্স র্যাব-এর সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক হিসেবে দায়িত্ব পালন কালে জাতীয় গণমাধ্যমে বেশ প্রাণবন্ত ছিলেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যাপক অবদান রাখেন। তার অসামান্য অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ভূষিত করা হয়।
তাছাড়া তিনি ডিজিএফআই সদর দপ্তরে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এবং অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরো (আইএবি) তে কর্নেল জিএস হিসাবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি নৌ সদর দপ্তরে পরিচালক সাবমেরিন হিসাবে কর্মরত আছেন।










