চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়রা বন্দরের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৬
অর্থনীতি
A A

নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর কার্যক্রেমর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পায়রা সমুদ্র বন্দরের উদ্বোধন করে তিনি বলেন, পায়রা বন্দরটি শুধু সমুদ্র বন্দর নয় একসময় গভীর সমুদ্র বন্দর হবে। পায়রা বন্দরের পাশে বসবাসকারীদের জীবনের আমূল পরিবর্তন আসবে পায়রা বন্দরের মাধ্যমে। সড়ক যোগাযোগও তো এখন আছেই, ইচ্ছে আছে ওখানে রেল যোগাযোগের ব্যবস্থা করা।

তিনি আরো বলেন, এই বন্দর দিয়ে আসামের করিমগঞ্জ পর্যন্ত নৌবন্দর বিস্তৃত করা যাবে। ফলে প্রতিবেশি দেশগুলোর পণ্য আনা নেওয়ার সুযোগ আরো বাড়বে।

এসময় বন্দরের পাশে যাদের কাছ থেকে জমি নেওয়া হচ্ছে তারা যেন সঠিক দাম পায় সেটা নিশ্চিত করারও চেষ্টা করবেন বলে জানান প্রধানমন্ত্রী।

২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্র বন্দর ‘পায়রা বন্দর’ নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা।

Reneta

প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্দরের নিয়মিত কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে মাদার ভেসেল নোঙরে রেখে লাইটারেজ জাহাজের মাধ্যমে পণ্য খালাশ ও মালামাল ওঠা-নামার জন্য পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরকে ঘিরে ইতোমধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প-কলকারখানা স্থাপনে দেশী-বিদেশী উদ্যোক্তারা এগিয়ে আসায় জমির মূল্য বৃদ্ধির পাশাপাশি বেড়েছে নানামুখী কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড।

এলাকাবাসীর প্রত্যাশা, দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক অবদান রাখবে পায়রা বন্দর।

এর আগে গণভবন থেকে ভিডিও  কনফারেন্সের মাধ্যমে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি শিক্ষার ধারায় এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করছে সরকার।

তার আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জ বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পায়রা সমুদ্রবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT