চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়রা ও বেলুন উড়িয়ে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷ এ সময় তার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।

সম্মেলনকে সফল করতে সকাল থেকেই ঢাকা মহানগর উত্তরের সকল থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেআইবি চত্বরে আসতে দেখা যায়। সম্মেলন স্থলে জায়গা করে নেওয়াকে কেন্দ্র করে সম্মেলনে আগত দু’পক্ষের মাঝে হালকা উত্তজনা দেখা দেয়। যার রেশ ধরে দু’’পক্ষের মাঝে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃত্বের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আজকের সম্মেলন মোট দু’টি পর্ব অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব শেষ হবে আলোচনার মধ্য দিয়ে। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক বিগত সময়ের সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন। এরপর অনুষ্ঠিত হবে কাউন্সিল। সেখানে প্রথা অনুযায়ী কাউন্সিলরদের ভোটে আগামীর নেতৃত্ব নির্বাচনের রীতি রয়েছে৷

কৃষকলীগ-জাতীয় শ্রমিক লীগ এবং ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের অভিজ্ঞতায় বলা যায় শুরুতে কাউন্সিলের কাছ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নামের প্রস্তাব চাওয়া হবে৷ একপদে একাধিক প্রার্থীর নাম প্রস্তাব হলে আওয়ামী লীগের হাইকমান্ড প্রার্থীদের পারস্পরিক সমোঝতার জন্য আহ্বান জানাবেন।

এরপরও যদি প্রার্থীরা সমোঝতার মাধ্যমে একক কোন নেতা নির্বাচনে ব্যর্থ হয়, আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনস্থল আজকের প্রার্থী তালিকা থেকে দক্ষিণের সঙ্গে উত্তরেরও সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

সোমবার ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে সভাপতি পদে ১৪ এবং সাধারণ সম্পাদক পদে ২৮ জনের নাম প্রস্তাব করা হয়৷

Reneta

সম্মেলনের এ দ্বিতীয় পর্বটি পরিচালনা করবেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহউদ্দিন নাছিম।

২০০৬ সালে সর্বশেষ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ১৩ বছর বাদে আজ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ প্রতিক্ষার এ সম্মেলন ঘিরে তাই স্বাভাবিক ভাবেই নেতা-কর্মীদের মাঝে উৎসবের আবহ বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্মেলনস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT