চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধস: রাঙামাটির ডিসি-এসপি’র বাংলোসহ বিভিন্ন এলাকা এখনও হুমকির মুখে

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৩:৪২ অপরাহ্ন ১৪, জুন ২০১৭
বাংলাদেশ
A A

পাহাড় ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অন্যান্য বারের চেয়ে এবছর অনেক বেশি এবং বিভিন্ন এলাকা এখনও হুমকির মুখে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এর কারণ হিসেবে অতিবৃষ্টি সেই সঙ্গে জনগণের অসচেতনতা, পাহাড়ের নিচে-উপরে অবৈধ স্থাপনাকেই দুষছেন তারা। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে  থেকে সতর্ক করা হলেও টনক নড়েনি সেখানে বসবাসরতদের।

এবছর পাহাড়ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি জেলা। সেখানে গত দুদিনে মৃত্যুবরণ করেছে ৯৮ জন। এর মধ্যে রয়েছেন উদ্ধারকর্মী সেনাসদস্যরাও। বন্ধ হয়ে গেছে রাঙামাটি, বান্দরবন ও চট্টগ্রামের মধ্যে সড়ক যোগাযোগ। বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন সেখানে বসবাসরতরা।

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ব্রিচারকেতু চাকমা চ্যানেল আই অনলাইনকে বলেন, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় ঘটেছে পাহাড় ধসের ঘটনা। প্রাকৃতিক এ দুর্যেোগে ক্ষয়ক্ষতি এবার অনেক বেশি।

পার্বত্য জেলা রাঙামাটিতে নেই কোন সমতল ভূমি। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র  প্রতিষ্ঠার পর সেখানে বাইরের লোকজন এসে পাহাড়ে গড়ে তুলেছেন বসতি। যার কারণে পাহাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয় উল্লেখ করে জেলা পরিষদ চেয়ারম্যান জানান, সরকারি যেসব জমি রয়েছে বা স্থানীয়রা যেখানে বসবাস করছেন সেসবও রয়েছে হুমকির মুখে। সরকারি সার্কিট হাউজের পেছনের বিল্ডিংয়ের মাটি সরতে সরতে এমন অবস্থা হয়েছে, যেকোন মুহূর্তে তা ভেঙ্গে পড়বে। ডিসি, এসপি’র বাংলো যে পাহাড়ে সেই পাহাড়েরও অংশবিশেষও ভেঙ্গে পড়েছে।

তবে এবারের পাহাড় ধসে এত বেশি প্রাণহানির কারণ হিসেবে এই জনপ্রতিনিধি বলেন, এর আগে পাহাড় ধসে নিচে যারা বসবাস করে তারা ক্ষতিগ্রস্ত হতো সবচেয়ে বেশি। কিন্তু এবারে সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ের ওপরে থাকা মানুষও। ভারি বর্ষণে মাটি দুর্বল হয়ে বাড়ি ঘর সহ ধসে পড়েছে পাহাড়। আর তার উপর পড়েছে মাটিচাপা। এ কারণেই প্রাণহানির ঘটনা এত বেশি বলে জানান তিনি।

আর এই পাহাড় ধস রোধে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনগণের সচেতনতাও অনেক বেশি প্রয়োজন বলে মনে করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: জনপ্রতিনিধিপাহাড় ধসরাঙামাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT