চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে আবার ইয়েতির পায়ের ছাপ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অদ্ভুতুড়ে
A A

কাকাবাবু গল্পের মতোই ভারতীয় সেনা তুষারমানবের ‘রহস্যময় পদচিহ্নের’ ছবি শেয়ার করে আবারও কাল্পনিক ‘ইয়েতি অভিযানকে’ উস্কে দেয়া হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাকালু-বরুণ জাতীয় উদ্যানের কাছাকাছি নাকি এই অদ্ভুত কাল্পনিক প্রাণি ইয়েতির পায়ের ছাপ মিলেছে।

তবে এই কাল্পনিক তুষারমানবের গল্প শোনা গেলেও এখন পর্যন্ত দেখতে পাননি কেউই, নেই কোনো ছবিও। কেবল মাঝে মাঝেই বিশালাকার পায়ের ছাপ ও টুকরো কিছু জিনিস কৌতূহল বাড়িয়ে তোলে সবার মাঝে।

৩২X১৫ ইঞ্চি বা ৮১X৩৮ সেন্টিমিটারের ‘রহস্যময় পদচিহ্নের’ ধারণা পাওয়া যায় নেপালের লোকসাহিত্যে।

নেপালের লোকসাহিত্যে ইয়েতিকে ‘ভয়ঙ্কর তুষারমানব’ বলেই ডাকা হয়েছে, যা খানিকটা বনমানুষের মতো দেখতে, যে কোনও মানুষ থেকেই বিশালাকার। মানুষের বিশ্বাস এই প্রাণীঢ হিমালয়, সাইবেরিয়া, মধ্য ও পূর্ব এশিয়ায় বাস করে।

১৯ শতকেরও আগে ইয়েতিকে হিমবাহের প্রাণী বলে মনে করা হত! সেই সময় আদিবাসীরা ইয়েতিকে পুজো করত। মানুষ বিশ্বাস করত ইয়েতি আসলে বনমানুষের মতোই কোনও প্রাণী, যার সঙ্গে অস্ত্র হিসেবে থাকে একটা বিশাল পাথর, এবং সে পাহাড়ে শিস দিয়ে ঘুরে বেড়ায়।

Reneta

হিমালয়ের অভিযাত্রীদের অনেকে বারেবারেই হিমালয়ের বরফের মধ্যে একটি বন্য লোমশ জন্তুর গল্প শুনিয়েছেন।

১৯২০-র পর থেকে নেপালের এই পর্বতমালাকে ঘিরে এবং এর মধ্যে অদেখা ভয়ের এই কল্পকাহিনী মানুষের কাছে আজও সমানভাবে জনপ্রিয়। বেশ কয়েক বছর ধরেই, ইয়েতির পায়ের ছাপ, লোমের অংশ এসব দেখা গিয়েছে বলে দাবি উঠেছে কিন্তু আজ অব্দি কেউই এই ধরণের কোনও প্রাণীর কোনও বিশ্বাসযোগ্য ছবি দেখাতে পারেনি।

সম্প্রতি ২০১৬ সালে ট্র্যাভেল চ্যানেলে ‘হান্ট ফর দ্য ইয়েতি’ নামে একটি বিশেষ চার পর্বের অনুষ্ঠানও হয়েছে। গবেষকরা অবশ্য এতদিনেও ইয়েতির অস্তিত্বের সামান্যতম প্রমাণই খুঁজে পেয়েছেন।

২০১৭ সালে আন্তর্জাতিক গবেষকদের একটি গোষ্ঠী হিমালয় অঞ্চল জুড়ে সংগৃহীত একাধিক প্রত্নতাত্ত্বিক নমুনা নিয়ে গবেষণা করেন এবং অবশেষে জানান, ওসবই আসলে ভাল্লুকের।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়েতি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT