চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ি ঢলে হুমকিতে হাওরের ২০০ হেক্টর জমির ফসল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২২
কৃষি
A A
পাহাড়ি ঢলের কারণে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহিদ হাসান: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার বড় নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। এরমধ্যে খালিয়াজুরি উপজেলার ধনু নদে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় হাওরের একমাত্র ফসল বোরো ধান নিয়ে শঙ্কিত রয়েছেন স্থানীয় কৃষকরা।

জেলার কৃষি বিভাগ বলছে, এরিমধ্যে প্রায় দেড়শ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা আশঙ্কা করছেন অব্যাহত পানি বাড়তে থাকলে ২০১৭ সালের মতো অকাল বন্যায় ফসল হারাতে হবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, ‘ধনু নদে পানি বৃদ্ধি পাওয়ায় খুবই দুচিন্তায় আছি। এরিমধ্যে ফসলরক্ষা বাঁধের বাহিরের নিন্মাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তবে নদের পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। নদের খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমা ৪ দশমিক ১৯ সেন্টিমিটার। কিন্তু সেখানে রাত নয়টা পযন্ত ৩ দশমিক ৫১ সেন্টিমিটার পানি রয়েছে। উপজেলা প্রশাসনকে নিয়ে আমরা এলাকায় অবস্থান করছি। ফসলরক্ষা বাঁধ রক্ষায় আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে।’

Banglabid

স্থানীয় কয়েকজন কৃষক জানান, খালিয়াজুরির চুনাই হাওর, বাইদ্যার চর, কাটকাইলের কান্দা ও কীর্তনখলা হাওরের বেরিবাঁধের বাইরের অংশ তলিয়ে গেছে। তবে এখনো কোনো ফসল রক্ষা বাঁধ ভাঙ্গেনি। পানি বাড়তে থাকলে বাধ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

খালিয়াজুরির গাজিপুর ইউনিয়নের পাঁচহাট এলাকার মিজাজুল মিয়া জানান, বৈলং হাওরের বেড়ি বাধের বাইরে তলিয়ে গেছে। আরেকটু পানি বাড়লে বেড়ি বাধ ভেঙে হাওরের ফসল তলিয়ে যাবে।

খালিয়াজুরির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন,‘ গত বৃহষ্পতিবার থেকে ধনু নদে পানি বাড়তে শুরু করে। ভারতে চেরাপুঞ্জিতে বৃহস্পতিবার ১৯১ মিলি মিটার ও শুক্রবার ৩৫৭ মিলি মিটার বৃষ্টিপাত হয়। এর প্রভাব ধনু নদে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো ফসল রক্ষা বাঁধ ভাঙেনি। কিন্তু নিন্মাঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে।

Reneta

পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি আমরা বাঁধের পিআইসি কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের সর্তক থাকতে বলেছি। যেখানে জিও ব্যাগ ফেলার দরকার, সেখানে তা প্রস্তুত রেখেছি। পানি বাড়লে ঝুঁকি বাড়বে, সেক্ষেত্রে সবার সর্তক থাকতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাওরে বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুন মাসের মধ্যে উন্মুক্ত হবে পদ্মা সেতু: কাদের

পরবর্তী

করোনায় শনাক্ত ৫৬, মৃত্যু নেই

পরবর্তী

করোনায় শনাক্ত ৫৬, মৃত্যু নেই

শহিদ কাপুরের ছবি, তিনি এক ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তদের সুখবর দিলেন শহিদ কাপুর

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT