চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ি জনপদে নির্বাচনী উত্তাপ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:৪৪ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

নির্বাচনী উত্তাপে পার্বত্য তিন জেলার ৫টি পৌরসভা সরগরম। প্রার্থীরা উন্নয়নের পাশাপাশি সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিচ্ছেন পাহাড়ি বাঙালীর মধ্যে সম্প্রীতি সুদৃঢ় করার।

পার্বত্য চট্টগ্রামে তিনটি সংসদীয় আসন হলেও পৌরসভা পাঁচটি। খাগড়াছড়িতে ২টি, রাঙ্গামাটিতে একটি ও বান্দরবানে ২টি। বান্দরবান পৌরসভায় মোট ২৬ হাজার ভোটারের মধ্যে প্রায় ৫ হাজারের বেশি পাহাড়ি।

বর্তমান মেয়র বিএনপি’র। এবারেরও প্রার্থী ধানের শীষ প্রতীকের। প্রচারণায় বাধার শংকা নিয়ে অভিযোগ করেছেন তিনি। তবে আগের ভালো কাজের জন্য ভোটাররা তার ওপর আস্থা রাখবে বলে দাবি করছেন তিনি।

বিএনপি প্রার্থী জাবেদ রেজা চৌধুরীর বিশ্বাস, গতবারের চেয়েও অনেক বেশি ভোট তিনি পাবেন। কারণ গত ৫ বছর ধরে তিনি এলাকার সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেছেন।

আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী দীর্ঘদিনের কাউন্সিলর। সেই হিসেবে পৌর নাগরিকদের সেবায় নিজেকে পরীক্ষিত স্থানীয় প্রতিনিধি হিসেবে দাবি তার। সম্প্রীতির বন্ধন রক্ষা করতে যা যা প্রয়োজন তাই করতে তার দল বদ্ধপরিকর বলে জানান তিনি।

তবে নৌকা ধানের শীষের লড়াইয়ে একবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান বিপ্লব লাঙ্গল নিয়ে আশাবাদী। নারী, শিশু, দরিদ্র ও অনগ্রসর-বান্ধব পৌরসভা গড়ে তোলার ইচ্ছা রয়েছে তার। তিনি বলেন, এখানে বাঙালী-পাহাড়ি বিষয় না। পাহাড়ি জনগোষ্ঠী অনগ্রসরদের মধ্যেই পড়ে।

Reneta

ভোটারদেরও প্রত্যাশা বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে যে সম্প্রীতি রয়েছে সেটি যেনো অটুট থাকে। এলাকার যারা উন্নয়ন করবে তাকেই ভোট দেবেন বলে জানান এলাকাবাসী।

বান্দরবানের মতো খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতেও দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনস্থানীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT