চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসপোর্ট হাতে পেলেই ‘মাইলস’-এ ফিরবেন শাফিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৯
বিনোদন
A A

৪০ বছর পূর্তির অংশ হিসেবে প্রায় মাস খানেক ধরে ‘মাইলস’-এর সদস্যরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টে অংশ নিয়েছেন। তবে ভিসা জটিলতায় কনসার্টগুলোতে অংশগ্রহণ করতে পারেননি শাফিন আহমেদ।

বাকি সদস্যদের নিয়ে ‘মাইলস’ বিশ্ব মাতিয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই অনেকে প্রশ্ন তুলছেন, তবে মাইলসের সাথে আবারও ঝামেলা হয়েছে শাফিনের? নাহলে দলে কেন নেই তিনি? এ নিয়ে সংবাদ মাধ্যমেও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

তবে এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে শাফিনের মন্তব্য: পাসপোর্ট হাতে না পেলে কীভাবে যাবো? আমারা সবাই একই সঙ্গে আমেরিকান অ্যাম্বাসিতে পাসপোর্ট নিতে গিয়েছিলাম। অ্যাম্বাসি আমার পাসপোর্টটি ফেরত দেয়নি। এটা অ্যাম্বাসির জন্য খুব সাধারণ বিষয়। এখন শুধু পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছি। সেটি পেলেই দলে যোগ দেব।

Banglabid

ব্যান্ডের অন্য সদস্যরাও জানান, ভিসা জটিলতার কারণেই যুক্তরাষ্ট্রে যেতে পারেননি শাফিন।

ইতোমধ্যে ১০টি শোতে অংশ নিয়েছে ‘মাইলস’। এর মধ্যে ২২ জুন নিউজার্সি, ২৮ জুন ভার্জিনিয়া, ২৯ জুন মেরিল্যান্ড, ৫ জুলাই বাল্কিল্টমোর, ৬ জুলাই মিশিগান, ৭ জুলাই লস অ্যাঞ্জেলেস, ১৪ জুলাই নিউইয়র্ক, ১৬ জুলাই আটলান্টিক সিটি, ২০ জুলাই ফিনিক্স, ২১ জুলাই সান জোস, ২৭ জুলাই ফ্লোরিডার টাম্পায় আয়োজিত কনসার্টে অংশ নেয় দলটি। কনসার্টগুলোতে মাইলসের জনপ্রিয় গানে মঞ্চ মাতায় ব্যান্ডটি।

ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলা সংগীতের অন্যতম ব্যান্ডটির ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রায় সাত মাস ধরে নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তিন দেশের ট্যুর শেষে ঢাকার বাইরে চারটি কনসার্ট ও একটি গালা কনসার্টের আয়োজনের কথা জানানো হয়েছে।

Reneta

ঢাকার বাইরের কনসার্টগুলো হবে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে। ঢাকার গালা ইভেন্টটি আর্মি স্টেডিয়াম অথবা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজন প্রতিষ্ঠান উইন্ডমিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইলসলিড বিনোদনশাফিন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে

পরবর্তী

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পরবর্তী

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ক্যালিফোর্নিয়ায় ফুড ফেস্টিভালে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভালে এলোপাতাড়ি গুলি, কয়েকজন হতাহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT