চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টে যাচ্ছে হাতে লেখা সাক্ষ্যগ্রহণের শত বছরের ইতিহাস

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
২:০০ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

পাল্টে যাচ্ছে বিচারকদের হাতে লেখা সাক্ষ্যগ্রহণের শত বছরের ইতিহাস। আগামী ২ মার্চ সিলেটের আদালতে ডিজিটাল কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে সূচনা হচ্ছে সাক্ষ্যগ্রহণের নতুন পদ্ধতি।

সিলেটের জেলা ও দায়রা জজ জানিয়েছেন, এই পদ্ধতিতে মামলার সাক্ষ্য নেওয়ার হার যেমন দ্বিগুণ হবে তেমনি বাড়বে বিচার বিভাগের গতিশীলতা।

বিচারকাজে বিচারকরা নিজ হাতে সাক্ষীদের সাক্ষ্য লেখেন। ফৌজদারি কার্যবিধি হিসেবে এই ইতিহাস প্রায় ১৫৬ বছরের পুরোনো। কিন্তু সাক্ষীর বক্তব্য ঠিকমত লেখা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ থাকতো সব পক্ষেরই।

দীর্ঘদিন পরে হলেও এ ব্যবস্থায় পরিবর্তন আনতে উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সহায়তায় সিলেটের ৪০টির মধ্যে ২০টি আদালত কক্ষে সাক্ষ্যগ্রহণের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে।

ডিজিটাল এই পদ্ধতিতে সাক্ষীর বক্তব্য টাইপ করবেন কম্পিউটার অপারেটররা। বক্তব্য সঠিকভাবে লেখা হচ্ছে কিনা তা মনিটরের মাধ্যমে দেখতে পারবেন বিচারক, মামলার সাক্ষী, সাক্ষীর আইনজীবী, আসামী ও তার আইনজীবী।

শুধু তাই নয় সবার দেখার সুবিধা করে দিতে থাকছে বড় পর্দার ব্যবস্থা। টাইপিং এর পাশাপাশি পুরো সাক্ষ্যগ্রহণ রেকর্ডিং এর ব্যবস্থা রাখা হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে নেওয়া সাক্ষ্যগ্রহণের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেছেন আইনজীবীরা।

আইনজীবীদের মতে, উভয়পক্ষের আইনজীবী সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়াটি দেখতে পাচ্ছেন। এটি একটি স্বচ্ছ ব্যবস্থা। এ ব্যবস্থায় সাক্ষীর সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন ও রেকর্ড করা হবে। তাই এটি সাধুবাদ পাওয়ার যোগ্য বলে তারা মনে করেন।

তবে বাকি সবাই, এমনকি বারান্দায় দাাঁড়ানো অন্যান্য সাক্ষীরাও সাক্ষ্যটি বড় পর্দায় দেখতে পাবে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা।

আইনজীবীরা যেসব সমস্যা উল্লেখ করেছেন সে সম্পর্কে নিজের মতামত দেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী।

তিনি বলেন, একজন সাক্ষী সাক্ষ্যপ্রদানের সময় ওই মামলায় উপস্থিত অন্যান্য সাক্ষীদের আদালত কক্ষে থাকার বা আগের সাক্ষী কী বলছে তা শোনার কোনো বিধান নেই। তাই আদালত কক্ষে থাকবে না বলে অন্যান্য সাক্ষী আগের সাক্ষীর সাক্ষ্য দেখতে পারবে না বলে আশ্বস্ত করেন এই বিচারক।

এছাড়া বিদ্যুৎ সমস্যার কথা মাথায় রেখে এক ঘণ্টা ব্যাকআপ রাখার মতো যন্ত্রপাতি সেট করা হচ্ছে বলেও জানান তিনি।

সাক্ষ্যগ্রহণের পদ্ধতি পরিবর্তনে প্রধান বিচারপতির ভূমিকা ও ডিজিটাল পদ্ধতিতে কি সুবিধা পাওয়া যাবে সে সম্পর্কে বিচারক বলেন, ‘যতো সাক্ষীই আদালতে আসুক না কেনো, এই পদ্ধতিতে সবার সাক্ষ্যগ্রহণ দ্রুতগতিতে শেষ করা যাবে। বর্তমানে এ পদ্ধতিতে আগের চেয়ে দ্বিগুণ গতিতে সাক্ষ্য নেয়া যাচ্ছে।’

ইউএনডিপি জানিয়েছে ডিজিটাইজেশনে করতে আদালত প্রতি খরচ হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সপ্তাহান্তে ঘরের পরিচ্ছন্নতা

পরবর্তী

পাল্টে যাচ্ছে হাতে লেখা সাক্ষ্যগ্রহণের শত বছরের ইতিহাস

পরবর্তী

পুরোহিত হত্যা: আটক ৩ ব্যক্তি ১৮ দিনের রিমান্ডে

পুরোহিত হত্যা: আটক ৩ ব্যক্তি ১৮ দিনের রিমান্ডে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT