চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টে গেছে বলিউড!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

বলিউড মানেই নাচা-গানা! একটা সময় এমন ধারণা থাকলেও যুগ পাল্টেছে! মশল্লাদ্বার বলিউড এখন শুধু ফর্মুলা ছবিতে আটকে নেই। সাম্প্রতিক সময়ে বক্স অফিসের দিকে তাকালে সেটা আরও স্পষ্ট হবে। আর সে বিষয়টি আরো জোর দিয়ে বললেন মেধাবী নির্মাতা জয়া আখতার!

চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে জয়া আখতার পরিচালিত রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি ‘গাল্লি বয়’। সিনেমাটি শুধুমাত্র বক্স অফিসেই ঝড় তোলেনি, একই সাথে এটি ৯২তম অ্যাকাডেমি পুরস্কারে (অস্কার) ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

সম্প্রতি মায়ামি ফিল্ম ফেস্টিভালের একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন ‘গাল্লি বয়’ পরিচালক জয়া আখতার। এসময় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। যার ভেতর তাকে একজন এ প্রশ্ন করেছিলেন যে, যদি রণবীর ও আলিয়া ‘গাল্লি বয়’ ছবিটিতে অভিনয় না করতেন তাহলে কি ছবিটি হিট হতো?

প্রশ্নটির উত্তরে জয়া জানান, আমি সত্যিই ভবিষ্যত দেখতে পারি না। সুতরাং, এর উত্তর আমার জানা নেই। তবে তার মানে এই না যে, সিনেমা হিট হওয়ার পেছনে অভিনেতা কিংবা তারকাদের কোন ভূমিকা থাকে না। তবে হ্যাঁ, ছবি হিট হওয়ার পেছনে ছবিটির চিত্রনাট্য, এর বাজেট, ছবি কোথায় মুক্তি পাচ্ছে এই বিষয় গুলোও নির্ভর করে।

তিনি আরো জানান যে, বর্তমানে শুরুমাত্র জনপ্রিয় অভিনেতা দিয়েই সিনেমা হিট করা সম্ভব নয়। কারণ বর্তমানে খুব কম বাজেটের ছবি যেমনটা হিট হয়, তেমনি বিশাল বাজেটের ছবি ফ্লপ হচ্ছে। এখন সিনেমা তৈরী করতে ক্যামেরার প্রয়োজন হয় না। মোবাইল ফোন দিয়েই সুন্দর শুট করা সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটগালি বয়জোয়া আখতারবলিউডরণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT