চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টা দিতে গিয়ে উল্টো ডুবছে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

৪৯ বল ক্রিজে থেকে তার ১২ রান যদি না থাকত? এমন প্রশ্নের মুখে পড়ে শিউরে উঠছেন বিশেষজ্ঞরা। জো ডেনলির দু’অঙ্কের রান দেখে হাসতে হাসতে ইংলিশ সাবেক ক্রিকেটাররা বলে বসছেন, কেউ অন্তত মানসম্মানটা খানিক বাঁচিয়েছে!

চব্বিশ ঘণ্টা আগেও যে ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছিল লিডসের হেডিংলিতে পাল্টা হাওয়া বইয়ে দেয়ার জন্য নেমেছে, কিন্তু বাস্তবে তাদেরই ভরাডুবি। হেডিংলেতে মাত্র ৬৭ শেষ হয়ে যায় জো রুটের দলের ব্যাটিং। গত ৫২ বছরের ইতিহাসে এত খারাপ পারফরম্যান্স অ্যাশেজে করেনি ইংল্যান্ড। আর হেডিংলেতে এটাই কোনো টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে কম রান।

প্রথম ইনিংসে হেডিংলিতে হেডলাইন ছিলেন জফরা আর্চার। তাকে সামলে ১৭৯ তোলা অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষ তুলেছে ১৭১-৬। ক্রিজে রয়েছেন আগের ইনিংসে ৭৪ করা মার্নাস লাবুশেন (৫৩)। এখনই ২৮৩ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের জঘন্য পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে, ওয়ানডে আর টি-টুয়েন্টি ক্রিকেটের দাপটে কি ক্রিকেটের আঁতুরঘর থেকে হারিয়ে যাচ্ছে টেস্ট ক্রিকেট?

জিওফ্রে বয়কটের মতো সাবেক বলেছেন, ‘কোচেরা এখন বাচ্চাদের টি-টুয়েন্টি ব্যাটিং শেখাচ্ছেন। ক্রিকেট প্রশাসকরাও তাই করছেন। টেস্ট ক্রিকেটে কীভাবে ব্যাট করতে হবে, তা আর শেখানো হয় না।’

বয়কটকে সমর্থন করে অ্যালিস্টার কুক বলেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, চারদিনের ক্রিকেটকে সামনে রেখে বড় হওয়ার চেষ্টা করতাম। ঘণ্টার পর ঘণ্টা ডিফেন্স করতাম বা বল ছাড়তাম। বাচ্চারা এখন সে সব শেখে না।’

Reneta

বয়কট-কুক ছাড়াও আরও অন্তত চারজন সাবেক অধিনায়ক ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন। তাদের সবার মুখে একটি বাক্য, ‘অত্যন্ত বেদনাদায়ক’। সমালোচকদের তালিকায় আছেন, মাইকেল আথারটন, বব উইলিস,মাইকেল ভন, নাসের হুসেইনরা।

হেডিংলেতে দ্বিতীয়দিন সকাল থেকে বিপর্যয়ের মুখে পড়েন জো রুটরা। প্রথম ইনিংসের ৩.৫ ওভারের মাথায় প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের। জেসন রয়কে (৯) ফিরিয়ে দেন জস হ্যাজেলউড। তারপর আর কেউই তলিয়ে যাওয়া আটকাতে পারেননি। আরেক ওপেনার জো বার্নসও (৯) দ্রুত ফেরেন। জো রুট (০), বেন স্টোকস (৮), জনি বেয়ারস্টো (৪), জস বাটলার (৫), ক্রিস ওকস (৫) চূড়ান্ত ব্যর্থ।

লাঞ্চের সামান্য পরে, মাত্র ২৭.৫ ওভারে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার তিন পেসারই গুঁড়িয়ে দেন ইংল্যান্ডকে। অজিদের সফল বোলার হ্যাজেলউড, ১২.৫ ওভার বল করে ৩০ রান দিয়ে তিনি নেন ৫ উইকেট। ৩ উইকেট প্যাট কামিন্সের। ২ উইকেট জেমস প্যাটিনসনের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে সাময়িক ধাক্কা দিয়েছিল ইংল্যান্ড। ৫২ রানে ৩ উইকেট পড়ে যায় অজিদের। ডেভিড ওয়ার্নার (০), মার্কাস হ্যারিস (১৯) ও উসমান খাজা (২৩) ট্র্যাভিস হেডরা (২৫) আউট হয়েছেন।

তবে একদিকে দাঁড়িয়ে রয়েছেন লাবুশেন। স্মিথের বদলি হিসেবে নামা ২৫ বছরের ক্রিকেটার যেন প্রতি ইনিংসেই নিজেকে মেলে ধরছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

জুলাই ১০, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT