চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পালিয়ে বিয়ের পরিকল্পনা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ন ১৫, জুন ২০১৮
বিনোদন
A A

কনে মেহজাবিন। পাত্র অপূর্ব। সহজ সমীকরণের কথা ভাবছেন যারা তারা বোকা বনবেন নিঃসন্দেহে। অনুগ্রহ করে পড়ুন তবে। দুজনের দেখা শেষে পাত্র পাত্রীকে আলাদা রুমে পাঠানো হলে অপূর্ব জানতে পারে মেহেজাবিন ভালোবাসে অন্য এক ছেলেকে! সেই ছেলে থাকে বিদেশে। যার সাথে বিয়ে দিতে নারাজ তার পরিবার। ছেলেটা দেশে ফিরবে ১৫ দিন পর। দেশে ফিরলে তারা পালিয়ে বিয়ে করবে। এই ১৫ টা দিন অপূর্বের কাছে আশ্রয় পাওয়ার অনুরোধ করে সে।

অথচ বিয়ে করতে চাচ্ছিলেন না অপূর্ব। কিন্তু বিয়ের বয়স হয়ে যাওয়া স্টাব্লিশড ছেলেকে বিয়ে দেয়ার জন্য উঠেপড়ে লাগলেন তার মা। অতঃপর মায়ের বারংবার বিয়ের চাপে এক প্রকার বাধ্য হয়েই মায়ের সাথে পাত্রী দেখতে যান তিনি। আর সেখানে যত গণ্ডগোল। সুন্দরী পাত্রী মেহেজাবিনকে দেখে প্রথম পলকেই ভালো লেগে যায় তার। জীবনে প্রথম কোনো মেয়ের প্রেমে পড়েন তিনি। সিদ্ধান্ত নিয়ে নেন বিয়ে করবেন তিনি এই মেয়েকেই!

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর সেলফিতে অপূর্ব, লেখক কাওসার আহমেদ ও মেহজাবিন এখন অন্যরকম প্রেমের টানে অপূর্ব পালিয়ে বিয়ে করতে চাওয়া মেহজাবিনকে আশ্রয় দিতে চুপিচুপি পালিয়ে নিয়ে যায় এক বন্ধুর বাসায়। তারপর কী ঘটে? কী হয় শেষ পরিণতি? উত্তর জানা যাবে ঈদ উপলক্ষে নির্মিত নাটক ‘কতোদিন পর হলো দেখা’ দেখে।

নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকের গল্প লিখেছেন কাওসার আহমেদ। নির্মাতা বান্নাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রেম মানে যে ছাড়তে শেখা সেটাই তুলে ধরতে চেয়েছি নাটকটির মাধ্যমে। গল্পকার দারুন গল্প লিখেছেন।’

ঈদুল ফিতর উপলক্ষে আরটিভির বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি।

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বমাবরুর রশিদ বান্নাহমেহজাবিন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT