রাজধানীতে মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে ডিবি। চাকুরি দিয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ পালাউতে পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে তাদের আটক করা হয়।
রোববার রাতে অপহৃতদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের সময় রাজধানীর আশকোনা বাজারের একটি আবাসিক হোটেল থেকে ডিবি তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, টুরিস্ট ভিসা দিয়ে পালাউতে পাচার করার পর অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।ডিবি’র উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম ব্রিফিং-এ জানান, এই চক্রের প্রতারণার শিকার ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।






