চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্সেলে শিশু আর কোকেন ট্রিটমেন্টসহ মারাত্মক যেসব চর্চা ছিল অতীতে

নুসরাত শারমিননুসরাত শারমিন
১:০৮ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
অদ্ভুতুড়ে
A A
মারাত্মক পদ্ধতি

স্বাভাবিকের বাইরে কিছু দেখলেই খটকা লাগে। সেটা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। কিন্তু এখন যেটাকে অস্বাভাবিক কিংবা ভয়ানক মনে হয়, অতীতে তেমনই কিছু পদ্ধতির চর্চা খুব স্বাভাবিক ভাবেই প্রচলিত ছিল। সেই পদ্ধতিগুলো দেখলে যে কারও চোখ ছানাবড়া হয়ে যাবে। জেনে নিন তেমনই কিছু পদ্ধতি সম্পর্কে।

কোকেন ট্রিটমেন্ট
১০০ বছর আগে কোকেন ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। দাঁত ব্যথা কিংবা কাশির নিরাময়ের জন্য ওষুধের দোকানগুলোতে সহজলভ্য ছিল এই নেশা দ্রব্য। এমনকি শিশুদের ঘুম পাড়ানোর জন্যও ব্যবহার করা হতো মারাত্মক এই কোকেন। ওষুধের দোকান থেকে কোকেন সংগ্রহ করতে কোনো প্রেসক্রিপশনেরও প্রয়োজন হতো না। রীতিমত বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালানো হতো কোকেনের।

শিশু পার্সেল
২০ শতাব্দীর শুরুর দিকে ডাকযোগে শিশুদেরকে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো হতো। মাত্র ১৫ সেন্টে শিশুদেরকে পার্সেল করা যেতো। কম খরচে আত্মীয়ের বাড়িতে সন্তানকে পাঠানোর জন্য খুবই জনপ্রিয় পদ্ধতি ছিল এটি। ১৯৩০ সালের দিকে আরও ভয়ানক একটি পদ্ধতি চালু হয়। মায়েরা যখন ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতো তখন শিশুদেরকে লোহার রডের তৈরি খাঁচায় আটকে রাখা হতো।

কম খরচে আত্মীয়ের বাড়িতে সন্তানকে পাঠানোর জন্য খুবই জনপ্রিয় পদ্ধতি ছিল এটি।

চিকিৎসার জন্য রক্তপাত
অতীতের চিকিৎসা পদ্ধতিও খুব অদ্ভুত ছিল। তাদের ধারণা ছিল, সব রোগের জন্য সবচাইতে ভালো চিকিৎসা হলো রক্ত ঝরানো। আর রক্ত ঝরাতে তারা রোগীর জিভ কাটতেন। এমনকি ইলেকট্রিক শকও দেয়া হতো। এমনকি সেই সময়ের সবচাইতে বড় চিকিৎকরাও অসুখ সারানোর জন্য প্রাণঘাতী সব পদ্ধতি অবলম্বন করতেন।

রেডিও-একটিভ খেলনা
১৯৫০ সালের সময়টাতে রেডিয়েশনকে নিরাপদ হিসেবেই ভাবা হতো। তাই ছোট শিশুদের হাতে তুলে দেয়া হতো অ্যাটমিক খেলনা যেগুলোতে আসল পোলনিয়াম এবং ইউরেনিয়াম থাকতো অল্প পরিমাণে।

মানুষের চিড়িয়াখানা
এশিয়া এবং আফ্রিকার মানুষদেরকে রাখা হতো চিড়িয়াখানায়।  ডারউইনের তত্ত্বের প্রমাণ হিসেবে তাদেরকে চিড়িয়াখানায় বন্দী করে রাখা হতো। টিকেট কেটে তাদের দেখতে আসতেন দর্শকরা। বহু বছর ধরে চলেছে অমানবিক এই প্রথা।

Reneta

বিনোদনের জন্য মানসিক হাসপাতাল
মানসিক হাসপাতালের রোগীদেরকে খুব অল্প পরিমাণে খেতে দেয়া হতো। অনেক সময় খাবারই জুটত না তাদের কপালে। যদিও রোগীদের আত্মীয়রা থাকা-খাওয়া বাবদ সব খরচ পরিশোধ করতেন। শুধু তাই নয়, রোগীদেরকে নিয়ে ব্যবসা করতো হাসপাতালগুলো। দর্শনার্থীরা অর্থের বিনিময়ে রোগীদের দেখতে আসতেন এবং লাঠি দিয়ে খুঁচিয়ে আনন্দ পেতেন।

মানুষের হাড়গোড় সংগ্রহ
অনেকেরই শখ ছিল মানুষের হাড়-গোড় সংগ্রহ করার। বসার ঘরে সেগুলো সাজিয়েও রাখতেন অনেকেই। বিশেষ করে সৈন্যরা যাদেরকে পরাজিত করতেন তাদের মাথার খুলি কিংবা শরীরের অন্য কোন অঙ্গের হাড় সংগ্রহে রেখে দিতেন শখ করে।

গর্ভকালীন সময়ে ধূমপান
এখন চিকিৎসকরা গর্ভবতীদেরকে ধূমপান নিষিদ্ধ করে দেন। এমনকি পরোক্ষ ধূমপানও ক্ষতিকর বলা হয়ে থাকে। অথচ একটা সময়ে কোষ্ঠকাঠিন্য থেকে নিস্তার পেতে গর্ভবতীদেরকে ধূমপান করার পরামর্শ দেয়া হতো। এমনকি হাসপাতালেও ধূমপান নিষিদ্ধ ছিল না। গিগগ্যাগ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT