চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্লামেন্টে শিশুকে ফিডার খাওয়ালেন স্পিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সারোগেসি প্রক্রিয়ায় বাবা হয়েছেন নিউজিল্যান্ডের এমপি মিস্টার কফি। কালই প্রথম নবজাতক সন্তানকে নিয়েই সংসদে উপস্থিত হয়েছেন তিনি। তার নির্ধারিত বক্তৃতার সময় দেখা যায় শিশু সন্তানটিকে ফিডার খাওয়াচ্ছেন সংসদের স্পিকার ট্রেভর ম্যালার্ড।  

কাজটি বেশ উপভোগ করেছেন ম্যালার্ড। তিনি নিজেই বোতলে দুধ খাওয়ানোর ছবিটি পোস্ট করেন টুইটারে।

স্পিকার ম্যালার্ড লিখেন- ‘সাধারণত স্পিকারের চেয়ারটি কেবল প্রিজাইডিং অফিসাররা ব্যবহার করেন। তবে আজ একজন ভিআইপি আমার সাথে চেয়ারটি নিয়েছিল। অভিনন্দন কফি এবং টিমকে তাদের পরিবারের নতুন সদস্যের জন্য’।

Banglabid

Normally the Speaker’s chair is only used by Presiding Officers but today a VIP took the chair with me. Congratulations @tamaticoffey and Tim on the newest member of your family. pic.twitter.com/47ViKHsKkA

— Trevor Mallard (@SpeakerTrevor) August 21, 2019

Reneta

গত জুলাইয়ে ছেলে সন্তান স্মিথ-কফির জন্মেরপর বাবা হবার এই সংবাদ ঘোষণা করেছিলেন দেশটির লেবার পার্টির এমপি মি. কফি।

এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘তিনি এবং তার সঙ্গী জীবনের আশ্চর্যরকম বিস্ময়কর ঘটনায় আনন্দিত। বুধবার মি কফি তার সন্তানকে নিয়েই পার্লামেন্ট বিতর্কে অংশ নেন’।

সংসদের অধিবেশন চলাকালীন সময় ম্যালার্ড শিশুটিকে বোতলে দুধ খাওয়ানোর পাশাপাশি স্পিকারের ভূমিকাও পালন করেছিলেন।

গ্রীন পার্টির এমপি গ্রীথ হ্যাগস বাচ্চাকে কোলে তুলে নেওয়ার একটা দৃশ্য ধারণ করে টুইটারে পোস্ট করেন। ক্যাপশনে লিখেন- ‘পার্লামেন্টে এত সুন্দর শিশুর উপস্থিতি সত্যিই চমৎকার।

মিস্টার কফি বলেন, আমি পার্লামেন্টে বাচ্চাকে নিয়ে এসে সহকর্মীদের অনেক সহযোগিতা পেয়েছি। এমন ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তিনি মনে করেন।

এর আগে ২০১৮ সালে লিব ডেম লিডার জো সোয়েনসন বাচ্চাকে দুধ খাওয়ানো নিয়ে বির্তকের মধ্যে পড়ে। এমনকি ২০১৭ সালে অস্ট্রেলিয়ার সিনেটর লারিসা ওয়াটার বাচ্চাকে দুধ পানের সময় খবরের শিরোনামে আসে।

সর্বশেষ গতবছর প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে কোনো শিশু তার মায়ের সঙ্গে যোগ দিল। শিশুটি আর কেউ নয়, মাত্র তিন মাস আগে জন্ম নেওয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের মেয়ে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ

পরবর্তী

৭ গোলের রোমাঞ্চে শেষ হাসি আবাহনীর

পরবর্তী

৭ গোলের রোমাঞ্চে শেষ হাসি আবাহনীর

খালেদার প্রচ্ছন্ন সহযোগিতায় ২১ আগস্টে গ্রেনেড হামলা: প্রধানমন্ত্রী

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT