দুর্নীতির দায়ে সাউথ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল। মঙ্গলবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে বিবিসি জানায়, কৌসুঁলিদের কার্যালয়ে পৌঁছেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। পাশাপাশি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করারও কথাও জানিয়েছেন।
জিজ্ঞাসাবাদের জন্য পার্ক জিউন মঙ্গলবার বাড়ি থেকে বের হলে অসংখ্য ভক্ত ভিড় জমান।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিন মাস আগে পার্লামেন্টের ভোটাভুটিতে প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের যে সিদ্ধান্ত হয়েছিল সাংবিধানিক আদালত তা বহাল রাখার পর ক্ষমতাচ্যূত হন তিনি।
প্রেসিডেন্ট পদে থাকার সময় দায়মুক্তির সুযোগে অভিযোগের বিষয়টি নিয়ে জেরার প্রচেষ্টা উপেক্ষা করে গেছেন পার্ক।
কিন্তু প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হওয়ায় দায়মুক্তির সুযোগ হারান তিনি।







