চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিবারিক তথ্য ফাঁসে ‘দ্য সান’র উপর খেপেছেন স্টোকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সেরার তৃপ্তি মিলিয়ে যাওয়ার আগে বেন স্টোকসের জীবনে নেমে এল নতুন অশান্তি। সেটা একেবারে তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। তাতে বেশ বিরক্ত ইংলিশ অলরাউন্ডার। এক হাত নিয়েছেন প্রচারমাধ্যমকে।

ঘটনাটা কী? সম্প্রতি ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ স্টোকসের পারিবারিক একটি মর্মান্তিক ঘটনাকে সামনে এনেছে। ঘটনা তার মা ডেবের জীবনের।

স্টোকসের জন্মের আগেই তার দুই সৎ ভাই ও বোনকে খুন করা হয়েছিল। তাদের মধ্যে তখন বড় মেয়ে ট্রেসির বয়স ছিল আট, ছোট ছেলে অ্যান্ড্রুর চার এবং সেই ঘটনার সঙ্গে যোগসূত্র ছিল বেন স্টোকসের বাবার সঙ্গে তার মায়ের সম্পর্ক।

ডেবের সঙ্গে আগে সম্পর্ক ছিল রিচার্ড ডান নামের এক ব্যক্তির। ট্রেসি ও অ্যান্ড্রু তাদেরই সন্তান। কিন্তু রিচার্ডের সঙ্গে সম্পর্ক শেষ করে ডেব বিয়ে করেন স্টোকসের বাবাকে। তিনি নিউজিল্যান্ডবাসী রাগবি কোচ জেরার্ড স্টোকস।

ডেবের এই সিদ্ধান্তের পরই মর্মান্তিক কাণ্ডটি ঘটান রিচার্ড। দুই সন্তানকে গুলি করে হত্যা করেন। তারপর নিজেও আত্মহত্যা করেন।

নিজের সৎ ভাই-বোনদের নিয়ে অতীতে কখনো মুখ খোলেননি স্টোকস। কিন্তু মিডিয়াতে এই ঘটনা সামনে আসার পর টুইটারে দীর্ঘ প্রতিক্রিয়া দেন ইংলিশ অলরাউন্ডার। এক হাত নিয়েছেন ট্যাবলয়েড সানকে। নিজের টুইটে স্টোকস বলেছেন, ‘আমার পরিবারের অতি যন্ত্রণাদায়ক, স্পর্শকাতর ও অবশ্যই ব্যক্তিগত একটা ঘটনা সামনে নিয়ে আসা হয়েছে এবং সেটাও আবার ৩১ বছর আগেকার।’

Reneta

তারপর এক হাত নিয়ে তার সংযোজন, ‘এটা অত্যন্ত নিম্নরুচির সাংবাদিকতা। আমি এবং আমার পরিবার গভীরভাবে ব্যথিত। সাংবাদিকতার মোড়কে এরকম ঘৃণ্য এবং নিম্নরুচির প্রতিবেদন সম্পর্কে কী বলব, বুঝে উঠতে পারছি না।’

পারিবারিক সূত্রকে উদ্ধৃত করে সানের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘ডান এবং ডেবের দুই সন্তান ছিল ট্রেসি এবং অ্যান্ড্রু। ১৯৮৮ সালে যাদের গুলি করে মারে ডান। ওই সময় ট্রেসির বয়স ছিল আট, অ্যান্ড্রুর চার।’

মঙ্গলবার এই কাহিনি প্রকাশ হওয়ার পর তার দীর্ঘ টুইটে বেন আরও লিখেছেন, ‘তিরিশ বছর ধরে এই ঘটনা ভুলে থাকতে চেয়েছিল আমার পরিবার। এই শনিবার দ্য সান এক সাংবাদিককে পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল ক্রাইস্টচার্চে। আমার বাবা-মার সঙ্গে কথা বলতে। আমার নাম করে বাবা-মার ব্যক্তিগত জীবন ধ্বংস করার এই চেষ্টা ন্যাক্কারজনক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেন স্টোকসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT