লাইফস্টাইল

পারসোনার দুই যুগ পূর্তিতে বিশেষ ছাড়

দুটি নারী পারসোনা ব্র্যান্ডের পোশাক পরিহিত, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী পারসোনা ব্র্যান্ডের পোশাক পরিহিত, একে অপরের পাশে দাঁড়িয়ে, পারসোনার দুই যুগ পূর্তি উপলক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চব্বিশ বছরে পদার্পণ করতে যাচ্ছে পারসোনা বিউটি পারলার। ১৯৯৮ সালের ৯ মার্চ যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে ‘পারসোনা মান্থ’ তথা মার্চ মাসজুড়ে রূপসেবার নানান অফার ছাড়াও ৯ মার্চ বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পারসোনা জানিয়েছে, দুই যুগ পূর্তি উপলক্ষে ১ মার্চ থেকে শুরু হয়েছে ‘সেলিব্রেটিং উইমেনহুড প্যাকেজ’। চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ ছাড়া মাসজুড়ে স্প্রিং স্পা ও পারসোনা মেনজ-এ মিলবে আকর্ষণীয় সব অফার।

৯ মার্চ থাকবে ‘চুজ ইয়োর গিফট’ অফার। সেদিন বেলা ১টা, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৭টায় হবে র‍্যাফল ড্র। তাতে বিজয়ীরা পাবেন গিফট হ্যাম্পার।

২৪ বছরে পদার্পণ উপলক্ষে পারসোনার কর্ণধার রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান প্রতিষ্ঠানটির সব গ্রাহক ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে ধানমন্ডি, মিরপুর, গুলশান ১ ও ২, উত্তরা, কাকরাইল, বনানী, ওয়ারী এবং চট্টগ্রাম ও সিলেটে রয়েছে পারসোনা বিউটি স্যালন।

বিষয়:পারসোনা রূপচর্চা সেবা সৌন্দর্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…