চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারনেলের ফোনকল নিয়ে দায় এড়ানোর চেষ্টায় সবাই

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৫:২৮ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

সাউথ আফ্রিকান বোলার ওয়েইন পারনেলের হোটেলরুমে বিরক্তিকর ফোনকল যাওয়ার দায়টা নিজের কাঁধে নিতে রাজি নয় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও বা বিসিবির কেউ। দু’ পক্ষেরই দাবি, দায়টা অন্যপক্ষের।

ঘটনার এতোটা সময় পরে এসেও বিষয়টা জানেন না বলেই জানালেন হোটেল সোনারগাঁওয়ের জনসংযোগ কর্মকর্তা সালমান কবির। তিনি বলেন, আমরা ব্যাপারটা জানি না।

তিনি জানান: হোটেলে কোনো আন্তর্জাতিক ক্রিকেট দল থাকলে সেখানে তাদের দায়িত্বে বিসিবির একটা টিম থাকে। হোটেলে থাকা খেলোয়াড়দের কোনো ফোনকল এলে আমরা বিসিবির কাছে ট্রান্সফার করে দেই। পরে তারা সিদ্ধান্ত নেন যে আদৌ সেই কল ক্রিকেটারকে দেওয়া হবে কি না?

‘তাই এই ফোনকলের ব্যাপারে আমরা অবগত নই,’ বলে জানালেন হোটেলের মুখপাত্র।

বিসিবির সিকিউরিটি কনসালটেন্ট হোসেন ইমাম বলেন, যে হোটেলে খেলোয়াড়রা থাকেন সেখানে বিসিবির একটা ম্যানেজমেন্ট টিম থাকে। খেলোয়াড়দের কোনো ফোন আসলে সেটা আগে বিসিবির কাছেই ট্রান্সফার করার কথা।

‘কিন্তু এই টিএন্ডটি ফোনের ক্ষেত্রে সেটা সরাসরি খেলোয়াড়ের ঘরে ট্রান্সফার করা হয়েছে। তাতেই বিপত্তিটা ঘটেছে,’ বলে মন্তব্য বিসিবির নিরাপত্তা পরামর্শকের।

Reneta

‘তবে এখন বিষয়টা নিয়ে আলোচনা চলছে। মিটিংও চলছে নানান পর্যায়ে। নিশ্চয়ই দ্রুত সমাধান আসবে, বলে আশাবাদী হোসেন ইমাম।

একমাসের সফরে বাংলাদেশে প্রোটিয়ারা। ঢাকায় অবস্থানের পুরো সময়টাই পুরো দল থাকবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।

কিন্তু প্রথম টি২০ ম্যাচে মাঠে নামার আগে বিরক্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন পারনেল। হোটেল রুমে তার কাছে একটি ফোনকল আসে। ওই ফোনে তাকে জঙ্গি আখ্যা দেওয়া হয়। হুমকি দেওয়া হয় দেখে নেওয়ারও। ৫ জুলাই সকাল ১১টায় মিরপুরের উদ্দেশে বাস ছাড়ার আগে তৈরি হচ্ছিলেন সাউথ আফ্রিকান পেসার। সেসময়ই তার ঘরের টিএন্ডটি ফোনটি বেজে উঠে।

পরে পারনেল দ্রুত ফোন কেটে দিয়ে নিচে এসে নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT