পাবনা থেকে আখতারুজ্জামান আখতার: পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধীদের অংশগ্রহণে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পৌরসভার মেয়র মিরাজুল ইসলামের উদ্যোগে সাঁথিয়া ডিগ্রী কলেজ ফুটবল মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি।
উদ্বোধনী খেলায় আর্জেন্টিনা দল ২-১ গোলে ব্রাজিলকে পরাজিত করে। প্রতিবন্ধীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচ উপভোগ করতে হাজার হাজার দর্শকের সমাগম হয়।
পৌর মেয়র মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পাবনা প্রেস ক্লাবের সহসভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।








