চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে ৩ পুলিশ আহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
অপরাধ, পাবনা
A A

পাবনা পৌর সদরে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলি ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। আর গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর সদরের ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লায় মেডিকেল কলেজ পুরাতন হোস্টেলের পিছনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার করা মাদক ব্যবসায়ী ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লার সমশের শেখের ছেলে আপিল শেখ ওরফে আপেল (৪২)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনা পৌর সদরের ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লায় মেডিকেল কলেজের পুরাতন হোস্টেলের পেছনে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে-এমন সংবাদের ভিত্তিতে পাবনা সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযানে যায়।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় ১৫ মিনিট দুই পক্ষের গুলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পুলিশ ১৩ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে।

এক পর্যায়ে এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আপিল শেখ ওরফে আপেলকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Reneta

এসময় তার শরীর তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন, পিস্তলের ৮ রাউন্ড তাজা গুলি, ৪টি শর্টগানের গুলির খোসা, একটি চাকু ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত পাবনা সদর পুলিশ ফাঁড়ির এএসআই নুরুজ্জামান ও এএসআই শাহিদ আক্তার ও কনস্টেবল শাহাদত হোসেন কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরো জানান, গ্রেপ্তার করা আপিল শেখ একজন চিহ্নিত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক ব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT