চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় চার্চের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৭
জনপদ, পাবনা
A A

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে গিলবার্ট কস্তা (৬৫) নামে চার্চের এক নৈশ প্রহরীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে মথুরাপুর খ্রিস্টান পল্লী এলাকার সেন্ট রির্টাস ক্যাথলিক চার্চে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় গিলবার্টকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর আহত গিলবার্টের দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। গিলবার্ট হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের মৃত জোসেফ কস্তার ছেলে। আটককৃতরা হলো, লাউতিয়া গ্রামের আব্দুল হকের ছেলে রাজীব হোসেন (১৮), আনজিল হোসেনের ছেলে মুরাদ হোসেন (১৮) ও লাল চাঁদ মিয়ার ছেলে ফরিদ হোসেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওই এলাকার এক মেয়েকে উত্যাক্ত করে ওই তিন বখাটে যুবক। এর প্রতিবাদ করে গিলবার্ট। এরই জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতের দেয়া তথ্যের ভিত্তিতে তিন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে প্রসাধনী দিয়ে তৈরি চিত্র প্রদর্শনী

পরবর্তী

কুষ্টিয়ার খোকসায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পরবর্তী
ইউপিডিএফ-বন্দুকযুদ্ধ-রাঙ্গামাটিতে ইউপিডিএফের দু’পক্ষের বন্দুকযুদ্ধ

কুষ্টিয়ার খোকসায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রথমে হেলস-রুট, পরে প্ল্যাঙ্কেট-ওকস

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT