চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনার পৌরসভা নির্বাচনের মেয়র পদের ভোট পুনরায় গণনার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পাবনা সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদের ভোট ১ মাসের মধ্যে পুনরায় গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির করা রিটেরর শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক ও নাহিদ সুলতানা যুথি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

আজকের আদেশের পর রিটের পক্ষের আইনজীবী নাহিদ সুলতানা যুথি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এই নির্বাচনে মেয়র পদে শরীফ উদ্দিন প্রধানকে ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। যদিও এই ভোটে মোট ১২শ ৬৫ টি ভোট বাতিল হয়। তাই পুনরায় সকল ভোট গননা চেয়ে গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি। সে রিটের শুনানি নিয়েই হাইকোর্ট ওই নির্বাচনের মেয়র পদের ফলাফলের গেজেট স্থগিত করে ১ মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন।’

এর আগে পাবনা সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধানকে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়। গত ৭ ফেব্রুয়ারী তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়।

গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে জেলা যুবলীগের সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পান। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পান ২৭ হাজার ৮৪৭ ভোট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাবনাপৌরসভামেয়রহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT