লাইফস্টাইল

পাপেটের সন্ধানে

পাপেটের সন্ধানে পুতুলের প্রদর্শনী, দুটি পুতুলের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি পুতুলের মুখের ছবি, একটি পুতুলের মুখে কাঁচা মাটি ও অন্যটির মুখে পুতুলের মুখোশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

একটা সময় ছিল যখন শিশুরা নিয়ম করে পাপেট শো দেখত টেলিভিশন পর্দায়। তাদের শৈশব ও কৈশোরের বর্ণিল দিনগুলো কাটতো পাপেটের জনপ্রিয় চরিত্রগুলোর সাথে। পাপেটের মাধ্যমে টিভিতে উপস্থাপন করা হতো রূপকথার আশ্চর্য সব গল্প।

কিন্তু সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে জনপ্রিয় এই পাপেট চরিত্রগুলো। অনেকগুলো চরিত্রকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তাই এবার পাপেটের সন্ধানে নেমেছে বিখ্যাত এনিমেশন স্টুডিও কসগ্রোভ হল। প্রাথমিকভাবে তারা পাপেটের এই চরিত্রগুলোকে তাদের আর্কাইভে সংগ্রহ করবেন এবং প্রদর্শনীর ব্যবস্থা করবেন।

কসগ্রোভ জনপ্রিয় পাপেট শো উইন্ডস ইন দ্য উইলোস এর নির্মাতা। তাদের গবেষণায় উঠে এসেছে ,টেলিভিশনে প্রচারিত ৬০ শতাংশ পাপেটই মারাত্মক ঝুঁকির মধ্যে আছে।

বিশ্বের সব দেশেই তাদের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিল রেখে তৈরি করা হয়েছিল এসব পাপেট। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ টেলিভিশনও যুক্ত হয়েছিল এই অগ্রযাত্রায়। ১৯৬৫ সাল থেকেই শিল্পী মোস্তফা মনোয়ার পাপেটের মাধ্যমে নিয়ে আসেন তার গল্পের ঝুলি। তার পাপেট শো ‘মনের কথা’ দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল সে সময়।

শিশুদের শিক্ষণীয় অদ্ভুত সব গল্প নিয়ে হাজির হয় তার পাপেট চরিত্র ‘পারুল’ আর বাউল। শিশুদের নির্মল আনন্দ দানের পাশাপাশি এসব পাপেট তাদের চিন্তার জগতকে বিকশিত করতো। একজন সৃজনশীল মানুষ হবার ভিত গড়ে দিত। বিবিসি

বিষয়:পাপেট শো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…