বিনোদন

পান-গুটখার দাগে ভরা হাওড়া ব্রিজের ছবিতে শাহরুখ-অজয়কে ট্যাগ!

হাওড়া ব্রিজের গুটখা লেগে ক্ষতিগ্রস্ত অংশের ছবি, বাংলাদেশে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওড়া ব্রিজের গুটখা লেগে ক্ষতিগ্রস্ত অংশের ছবি, বাংলাদেশে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পান মশলার বিজ্ঞাপন করে সমালোচিত হওয়ার পরে ক্ষমা চেয়ে সরে গেছেন অক্ষয় কুমার। কিন্তু অজয় দেবগণ বলেছেন, এটি তার নিজস্ব সিদ্ধান্ত। আর শাহরুখ এই বিষয়ে মুখ খোলেননি।

বিজ্ঞাপনটি নিয়ে বিতর্ক যেন থামছেই না। পান মশলার বিজ্ঞাপনে দেখা গেছে অমিতাভ বচ্চনকেও। এবার পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজের পান-গুটখার পিকের দাগে ভরা একটি ছবি দিয়ে শাহরুখ, অজয় ও অমিতাভ বচ্চনের কাছে জবাব চাইলেন আইএএস (ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস) কর্মকর্তা অহর্নিশ সরণ।

পশ্চিমবঙ্গে পান মশলা ও গুটখা বিক্রি করা পুরোপুরি নিষিদ্ধ। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কলকাতার হাওড়া ব্রিজ সহ শহরের অনেক স্থানের সৌন্দর্যই পান-গুটখার পিকের দাগের কারণে নষ্ট হয়ে গেছে। বিষয়টি বলিউড অভিনেতাদের কাছে তুলে ধরতে হাওড়া ব্রিজের ছবিটি শেয়ার করেছেন আইএএস কর্মকর্তা।

টুইটারে আইএএস কর্মকর্তা লিখেছেন, ‘কলকাতা পোর্ট ট্রাস্ট বলেছে যে গুটখার পিক ৭০ বছরের পুরনো সেতুটিকে ক্ষয় করে ফেলছে। হাওড়া ব্রিজ গুটখাখোরদের আক্রমণের শিকার।’ এই পোস্টে শাহরুখ, অজয় ও অমিতাভ বচ্চনকে ট্যাগ করেছেন সেই কর্মকর্তা।

২০২১ সালের ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা, পানমশলার মতো তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন নিষিদ্ধ হয়েছে। এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বিষয়:অজয় দেবগণঅমিতাভ বচ্চনপানশাহরুখ খানহাওড়া ব্রিজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…