চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্ডিয়াকে বিশ্বসেরা বানাবেন রাজ্জাক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ন ২৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের কাছে বিশ্বকাপের ম্যাচে হারের পর একদল পাকিস্তানি সমর্থক পোস্টার লিখেছিলেন, কাশ্মীর চাই না, বিরাট কোহলিকে আমাদের দিয়ে দিন। সেই পোস্টারের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল।

এবার পাকিস্তানের এক সাবেক তারকা হার্দিক পান্ডিয়াকে চেয়ে বসলেন। তবে এবার আর তিনি পান্ডিয়াকে পাকিস্তানের হয়ে খেলানোর জন্য চাইলেন না। বরং বললেন, পান্ডিয়াকে পেলে তিনি বিশ্বসেরা অলরাউন্ডার বানিয়ে দিতে পারেন। এমনই দাবি করেছেন আব্দুল রজ্জাক।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন পান্ডিয়া। ধোনি ও পান্ডিয়া ৭০ রানের পার্টনারশিপ খেলেন। পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই ভারতীয় দলের ইনিংস শেষ পর্যন্ত ২৬৮ রানে পৌঁছায়। এরপর বল হাতে এক উইকেট নেন পান্ডিয়া।

এত ভালো পারফরম্যান্সের পর আব্দুল রজ্জাকের মনে হচ্ছে, পান্ডিয়া এখনো বিশ্বসেরা অলরাউন্ডার তকমা পাওয়ার জন্য তৈরি নন। তিনি পান্ডিয়ার অনেক দুর্বল দিক লক্ষ্য করেছেন।

পান্ডিয়ার ব্যাটিং টেকনিকে খুঁত ধরেছেন আব্দুল রজ্জাক। তাই তিনি বলেছেন, ‘পান্ডিয়াকে দুই সপ্তাহের জন্য আমার কাছে পাঠানো হোক। আমি তাকে বিশ্বের সেরা অলরাউন্ডার বানিয়ে দেব।’

পান্ডিয়ার ব্যাটিং টেকনিকের বিশ্লেষণ করতে গিয়ে রজ্জাক বলেন, ‘আমি হার্দিক পান্ডিয়ার ব্যাটিং লক্ষ্য করছিলাম। ব্যাটিংয়ের সময় তার শরীর ভারসাম্য ঠিক ছিল না বলে আমার মনে হয়। তার ফুটওয়ার্ক ঠিকঠাক ছিল না। ফুটওয়ার্কের জন্য সে যেকোনো সময় আউট হয়ে যেতে পারত। বিসিসিআই যদি পান্ডিয়াকে বিশ্বসেরা অলরাউন্ডার বানাতে চায় তাহলে আমি সব সময় তৈরি। তাকে যদি আমি কোচিং করাই তাহলে পান্ডিয়া বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে উঠবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল রাজ্জাকপান্ডিয়াবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৭

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT