চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানের ঝরা পাতা রোধে তরল সারের ব্যবহার

জহির মুন্নাজহির মুন্না
১২:৫৩ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৫
কৃষি
A A

রাজশাহীর পানের পাতা ঝরা রোগ থেকে পানের বরজ বাঁচাতে তরল সার ব্যবহার করছেন চাষীরা। তারা বলছেন, ইতোমধ্যে ওই তরল সারে ভালো গুণাগুণ পেয়েছেন তারা।

তীব্র শীতের সময় পান গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান ঠিকমত শিকড় থেকে গ্রহণ করতে পারে না। ফলে পানের গাছ ও পাতা পুষ্টিহীনতায় ভোগে এবং এক সময় পাতা হলুদ হয়ে ঝরে পড়ে।

দেশের পান চাষ ক্ষেত্রে এই সমস্যাটি দীর্ঘদিন ভোগ করে আসছে পান চাষীরা। প্রতি বছর শুধুমাত্র এই ক্ষতির কারণে পান চাষীদের কোটি কোটি টাকার লোকসান গুনতে হয়।

রাজশাহীর মোহনপুরের একাধিক চাষীর সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর পর্যন্ত পাতা ঝরা রোগের কারণে প্রতি শীত মৌসুমে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতির শিকার হয়েছেন একেকজন চাষী।

তরল সার ব্যবহারে সেই অবস্থা থেকে গত দু’বছর যাবত পান চাষীরা রেহাই পেয়েছেন। ‘ম্যাজিক গ্রোথ’ নামক মিশ্র তরল সার প্রযুক্তি ব্যবহার করে মুক্তি পেয়েছেন এ রোগ থেকে। এটি এখন ঝরে পড়া রোধের পাশাপাশি পানের পাতার রং আকর্ষণীয় করে। এতে পানের উপরে বা নীচে লালচে দাগ থাকে না, কোঁকড়ানো রোগ থাকে না, পান আকারে বেশ বড় হয়, পোকার আক্রমণ কিছু কম হয় এবং অধিক ফলন পাওয়া যায় বলে জানিয়েছেন চাষীরা ।

রাজশাহী মোহনপুরের খাড়োইল গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, তিনি গত দু’বছর পরীক্ষামূলকভাবে পান চাষে ম্যাজিক গ্রোথ ব্যবহার করছেন। তার পানের পাতা ঝরা রোধের পাশাপাশি পানের রং খুব ভাল হয়েছে।

Reneta

এছাড়াও কৃষক আব্দুস সালাম-এর কাছ থেকে জানা যায়, বছর বছর লাখ লাখ টাকার যে লোকসান গুনতে হচ্ছিলো তা থেকে তিনি রক্ষা পেয়েছে মিশ্র এই তরল সার ব্যবহার করে।

বিএডিসি রাজশাহী বীজ বিপনন বিভাগের যুগ্ম পরিচালক আরিফ হোসেন খান এই তরল মিশ্র সারের উদ্ভাবক। এটি নিয়ে তিনি অনেকদিন ধরে গবেষণা করছেন। পানের আগে এটি তিনি ধানের উপর প্রয়োগ করে সফল হন। ধান উৎপাদনে ইউরিয়া সার ব্যবহার কমানোর ক্ষেত্রে তার তরল সারটি কার্যকরী বলে ইতোমধ্যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। তারই ধারাবাহিকতায় গত দু’বছর যাবত পান পাতা ঝরা রোধে কাজ করছেন তিনি।

এ প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, তার উদ্ভাবিত পাতার মাধ্যমে খাদ্য প্রদান সংক্রান্ত ম্যাজিক গ্রোথ প্রযুক্তির মাধ্যমে শুধু পানের পাতা ঝরা রোধ নয়, বিভিন্ন ফসল উৎপাদনে ৩০-৪০ ভাগ ইউরিয়া সারের ব্যবহার হ্রাস করা সম্ভব। এছাড়াও জলবায়ু পরিবর্তনজনিত কৃষি ক্ষেত্রের বিভিন্ন বিরূপ প্রভাবে ফসলের নানা ধরনের রোগ প্রতিরোধ করে থাকে এই প্রযুক্তি।

তিনি বলেন, পানের পাতা ঝরা রোধ প্রযুক্তিটি সরকারের আরো উচ্চ পর্যায়ে গবেষণার মাধ্যমে কৃষকদের কাছে ছড়িয়ে দেয়া গেলে পান চাষ সমস্যার সবচেয়ে বড় সমাধান হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT