প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সভাপতিত্বে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে ৬টি প্রকল্পের বিপরীতে
প্রায় ৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বৈঠকে ঢাকা মহানগরীতে পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নত করতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ
দিয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি’র অর্থায়নে ঢাকা ওয়াসা ঐ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০১২ সাল মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকায় পানির সংকট কেটে যাবে।
তিনি আরো জানান, সারা দেশের ৬৪টি জেলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের ২য় পর্যায়ের সংশোধন মূলক প্রকল্পে ব্যয় বাড়ানো হয়েছে।
সব মিলে ব্যয় বরাদ্দ দাঁড়িয়েছে ২ হাজার ৩’শ কোটি টাকা।








