চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানি কমছে, জেগে উঠছে বন্যার ক্ষত চিহ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
বন্যার পর পানি কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে ঘরবাড়ি নষ্ট হয়ে যাওয়ায় মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা বানভাসিরা। বন্যার পানি নেমে গেলেও নতুন করে ঘর তৈরির সামর্থ্য না থাকায় দিশেহারা তারা। সরকারি ও বেসরকারী ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও কোন কাজেই আসছে না এসব পরিবারের।

উত্তরাঞ্চলের বন্যার পানি কমতে শুরু করলেও রেখে গেছে অসংখ্য ক্ষতচিহ্ন। পানি যতই কমছে ততই জেগে উঠছে ক্ষত চিহ্ন। অনেক এলাকা পরিণত হয়েছে ধংসস্তুপে। দেখে মনে হতে পারে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে সব। কিন্তু এমন ধ্বংসযজ্ঞ বন্যার পানিতে। প্রায় সব বন্যা কবলিত এলাকার চিত্রই এটি।

পানি কমতে থাকায় অনেকেই নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। কিন্তু বাড়ি ফিরেই দিশেহারা তারা। বাড়ি-ঘর সংস্কার করে আবার বসবাসের উপযোগী করার সামর্থ্য নেই কারও। কাজ নেই, ঘরে খাবার নেই, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ত্রাণের অপেক্ষায় লাখো মানুষ।

সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে ঠিকই কিন্তু অনেকেরই তা না পাওয়ার অভিযোগ। অনেক পরিবার এখনও উচু বাঁধ, সড়ক কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।

এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো। বিস্তীর্ণ এলাকার বাড়ি-ঘর, রাস্তা ঘাট, ফসলি জমি বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। আবারও ঘুরে দাঁড়াতে ত্রাণের পাশাপাশি পুনর্বাসন সহায়তার দাবি বানভাসিদের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবন্যা কবলিত এলাকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক কিম হত্যা ও সাবমেরিন রহস্য

পরবর্তী

ঢাবি হলে ‘সালোয়ার-গেঞ্জির’ নোটিশ কে দিলো?

পরবর্তী
ঢাবি হলে সালোয়ার-গেঞ্জির নোটিশ, ছাত্রদের জন্য নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি হলে ‘সালোয়ার-গেঞ্জির’ নোটিশ কে দিলো?

অভিনেতা আমির খানের কাছ থেকে ধনীর তালিকায় নেই ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধনীর তালিকায় নেই আমির খান!

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT