চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিই কারণ: হাওর অ্যাডভোকেসি

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:১৩ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

হাওরের উন্নয়নে কাজ করা হাওর অ্যাডভোকেসি প্লাটফর্মের মতে, পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় সঠিক সময়ে বাঁধ সংস্কার না হওয়ায় অসময়ে প্লাবিত হয়েছে হাওর। প্রত্যক্ষ-পরোক্ষভাবে আড়াই কোটি মানুষ ক্ষতির মুখে পড়েছে।

‘হাওরের জনজীবন নিয়ে মাঠ পর্যায়ে কাজ করাদের তথ্যমতে পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিতে ২৫ লাখ মানুষ সরাসরি আক্রান্ত হয়েছে,’ দাবি করে হাওর অ্যাডভোকেসির যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান শরিফ বলেন: আক্রান্ত এলাকাকে অবিলম্বে ‘দুর্গত এলাকা’ হিসেবে ঘোষণা করার দাবি উঠেছে।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শহরের সাধারণ নাগরিকরা আপাতত হাওর পরিস্থিতি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তবে ইতোমধ্যে হাওরে ফসলহানীর হতাশার বাতাস লাগছে রাজধানীর চালের বাজারে। রাতারাতি বেড়ে গেছে মোটা চালের দাম।

Banglabid


তিনি বলেন: ‘শুধু সুনামগঞ্জের হাওর নয়, অন্য আরও ৬টি জেলার হাওরাঞ্চল আছে মারাত্মক ঝুঁকিতে। কিশোরগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এবং মৌলভিবাজারের হাওরগুলোতেও প্রয়োজনীয় বাঁধ সংস্কার না হওয়ায় ঝুঁকির বাইরে নয়।’

শরিফুজ্জামান শরিফ

হাওরের বাঁধ প্রতিবছরই সংস্কার করতে হয় কিন্তু হাওরবাসী এবং হাওর নিয়ে কাজ করা সংগঠনগুলোর কোন প্রস্তাবেই সরকারের পানি উন্নয়ন বোর্ড সাড়া না দেয়ায় এবারের দুর্যোগ চরমে বলে মনে করেন তিনি।

শরিফ বলেন: উপকূলীয় বাঁধের মতো হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ করা যায় না। হাওরের বাঁধ প্রতি বছর সংস্কার করাটাই নিয়ম। অথচ পাউবো’র এই কাজে প্রতিবছরই ব্যাপক হারে অনিয়ম-দুর্নীতি হয়।

Reneta

‘এই বিষয়গুলোকে আমরা সরকারের নজরে আনতে এবছর মার্চের ১০-১৪ তারিখে সুনামগঞ্জের কয়েকটি হাওর পরিদর্শনে গিয়েছিলাম। বাঁধের ক্ষেত্রে যথাযথ নিয়ম-নীতি মানা হচ্ছে না এমনটা সেসময় দায়িত্বে থাকা জেলা প্রশাসকও স্বীকার করেন।’

হাওরাঞ্চলে কাজের অভিজ্ঞতা থেকে হাওরবাসীর হতাশা দূর করতে কয়েকটি সুপারিশ তুলে ধরেছেন তিনি।

প্রথমতঃ উপদ্রুত এলাকাকে অবিলম্বে ‘দুর্গত এলাকা’ হিসেবে ঘোষণার দাবি তার। হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কর্মকাণ্ডের ওপর সরকারকে কড়া নজরদারির ব্যবস্থা করতে হবে। বাঁধ নির্মাণে স্থানীয় সরকার এবং হাওরবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


ফসলহানীর শিকার কৃষকদের কৃষিঋণ পুরোপুরি মওকুফের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আক্রান্ত কৃষকদের জন্য কৃষিঋণ পরিশোধের যে নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দিয়েছে তা যথেষ্ট নয়। আজ হোক কিংবা কাল হাওরের ফসল হারানো কৃষককে এই ঋণ শোধ করতেই হচ্ছে।

‘অথচ বড় বড় পুঁজিপতিদের কাছে শত শত কোটি টাকার ঋণ কোথায় যায় কিভাবে শোধ হয় সেটা দেশের মানুষ জানে না। হাওরের এই ফসলহারানো কৃষকদের জন্য এবারের কৃষি ঋণ পরিশোধের দায়টা না চাপালে মানবিক বিপর্যয় কিছুটা হলেও কাটিয়ে উঠবে হাওর জনপদ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুনামগঞ্জ-হাওরহাওরাঞ্চলহাওরে বন্যাহাওরে বিপর্যয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি

পরবর্তী

জনতা ব্যাংকের প্রশ্ন ফাঁস: প্রমাণ দাবির বিপরীতে ষড়যন্ত্রের অভিযোগ

পরবর্তী

জনতা ব্যাংকের প্রশ্ন ফাঁস: প্রমাণ দাবির বিপরীতে ষড়যন্ত্রের অভিযোগ

রূপগঞ্জের দুই তারকা মাশরাফি ও মুশফিক (ফাইল ফটো)

ম্যাচ খেলেই বিমানে চাপবেন মাশরাফি-মুশফিকরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT