চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানির সঙ্কটে মৃত্যুর মুখে ৬০ কোটি শিশু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৭
পরিবেশ
A A

পানি সঙ্কটের কারণে ২০৪০ সালের মধ্যে মৃত্যুর মুখে পড়তে যাচ্ছে বিশ্বের ৬০ কোটি শিশু। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এমনই ভয়াবহ তথ্য তুলে ধরেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ‘আন্তর্জাতিক শিশু তহবিল-ইউনিসেফ।

সংস্থাটি বিশ্ববাসীকে সতর্ক করে বলেছে, বিশ্ব উষ্ণায়নের কারণে ২০৪০ সালের মধ্যে বিশ্বের প্রতি ৪ জন শিশুর মধ্যে একজনকে এমন জায়গায় জীবনধারণ করতে হবে যেখানে পানির যোগান থাকবে না বললেই চলে।

বুধবার বিশ্ব পানি দিবসে তাদের নতুন সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে ইউনিসেফ। সেখানে বলা হয়েছে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে তাতে আগামী দু’‌দশকের মধ্যে পানি সঙ্কটের কারণে মৃত্যুর মুখে পড়তে যাচ্ছে প্রায় ৬০ কোটি শিশু। বিশেষ করে গরিব এবং পিছিয়ে পড়া শিশুদের উপরই সবচেয়ে খারাপ প্রভাব পড়তে যাচ্ছে।

খরার কারণে পানি সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে ইথিওপিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে। ইউনিসেফের আশঙ্কা চলতি বছরে শুধুমাত্র ইথিওপিয়াতেই পরিশ্রুত পানীয় পাবেন না ৯০ লাখ মানুষ। দক্ষিণ সুদান, নাইজেরিয়া, ইয়েমেন, সোমালিয়ায় অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকি রয়েছে ১৪ লাখ শিশুর।

জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, সারা পৃথিবীতে ৩৬টি দেশে ভূগর্ভস্থ পানির স্তর অনেকটা নেমে গেছে। উষ্ণ তাপমাত্রা, সমুদ্রের পানি স্তর বৃদ্ধি, বন্যার আধিক্য, খরা, হিমশৈল গলে যাওয়া ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফপানি সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT