চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানিতে ফুল ভাসিয়ে বৈসাবি শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৬
অন্যান্য
A A

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ থেকে রাঙ্গামাটিতে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসুক উৎসব। এই উৎসব ‘বৈসাবি’ নামে পরিচিত।

রাঙ্গামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার ভোরে চাকমা রাজবাড়ী ঘাটে নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা করেন। 

পাহাড়ী সম্প্রদায়ের নারী-পুরুষ ফুল ভাসাতে আসেন রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পাড়ে। এদিকে গর্জনতলীতে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ।

Banglabid

রাঙ্গামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, এসব কৃষ্টি, কালচার, সংস্কৃতি চর্চা রাখার জন্য এবং যা কিছু ভালো ভালো আচার সেসব ধরে রাখার জন্য আমরা এসব আয়োজন প্রতিবছর করে আসছি। এবারও এই আয়োজন করেছি। 

পাহাড়ীদের রীতি অনুযায়ী আজ ১২ এপ্রিল ফুল বিজু। আগামীকাল ১৩ এপ্রিল মূল বিজু। ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব। আজ নদীর জলে ফুল ভাসিয়ে প্রার্থনা আদায়ের মধ্য দিয়েই শুরু হয় পাহাড়ের সামাজিক উৎসব।

নানান আয়োজনের মধ্যে দিয়ে আজ থেকে
বান্দরবানেও শুরু হয়েছে আদিবাসীদের ৫ দিন ব্যাপী সাংগ্রাই ও নববর্ষ উৎসব বৈসাবি। 

Reneta

বাংলা পঞ্জিকা
অনুযায়ী চাকমা
, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরাদের বৈসাবি শুরু
ফুলবিঝু ১২ এপ্রিল। ফুল বিঝুর দিনে তরুণ-তরুণীরা ভোরে বন থেকে বিঝুফুল ও অন্যান্য
বুনোফুল সংগ্রহ করে নদীতে ভাসিয়ে দেন। গৃহস্থরা বছরের সমস্ত কালিমা দূর
করে পূতপবিত্র করার জন্য তাদের ঘরের সবকিছু ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে তুলবেন। আর
বর্মী বর্ষ পঞ্জিকা অনুসরণকারি মারমা
, ম্রো, খিয়াং, চাক
ও অন্যান্য আদিবাসিদের ফুল সাংগ্রাই হবে ১৩ এপ্রিল। তারাও হরেক রকম ফুলের সমারোহে
সাজিয়ে তুলে ঘরদোর। বৌদ্ধ বিহারে বুদ্ধস্নান
 শেষে আয়োজন করা হয় বিভিন্ন
প্রকারের পিঠা তৈরির উৎসব আর সন্ধ্যা হলেই সাংস্কৃতিক অনুষ্ঠান।

বান্দরবানের পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, এটা আদিবাসীদের একার আয়োজন না। এই আয়োজন সবার। এখানে বাঙালি আর আদিবাসী মিলেমিশে সম্প্রীতির বন্ধনকে প্রকাশ করে। আমরা সকল মানুষের মঙ্গল কামনা করি।     

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশী মডেলের সঙ্গে সালমান খান (ভিডিও)

পরবর্তী

বৈশাখে নানা পদের ইলিশের স্বাদ

পরবর্তী

বৈশাখে নানা পদের ইলিশের স্বাদ

নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ৭ জুন

সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT