জয়পুরহাট পুলিশ লাইন পুকুর থেকে এক গোয়েন্দা কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টায় জেলার গোয়েন্দা বিভাগের উপ-সহকারি পরিদর্শক শাহ আলমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহ আলম পাবনার চাটমোহর উপজেলার চরনবীন গ্রামের জহির রায়হানের ছেলে।
পুলিশ জানায়, গোয়েন্দা বিভাগের সহকারি উপ-পরিদর্শক শাহ আলম বৃহস্পতিবার সকাল দশটায় পুলিশ লাইন পুকুরে গোসল করতে যায়। রাত ন’টার দিকে একই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।








