চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠ্যপুস্তকের মতোই বেহাল দশায় এনসিটিবির ওয়েবসাইট

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৭:৫৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। তবে, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক তৈরির দায়িত্ব যাদের, সেই এনসিটিবির  ওয়েবসাইটেরই পুরো বেহাল দশা।

ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, স্কুল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক তৈরি, উন্নয়ন ও পরিমার্জন করে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), তাদের ওয়েবসাইটে (www.nctb.gov.bd) নানা ভুল ভ্রান্তি আর অসঙ্গতির ছড়াছড়ি।

এনসিটিবির বাংলা সংস্করণে ‘ইতিহাসে’ ক্লিক করলে দেখা যায় ইংরেজি লেখা। এত দিনেও বাংলা করা হয়নি সেই অনুচ্ছেদটির। একই পরিস্থিতি দেখা যায়, এনসিটিবির কার্যাবলী বিষয়ে জানতে চাইলে। ওই বিভাগে ক্লিক করলেও ইংরেজি লেখা পাওয়া যায়।

এনসিটিবির ওয়েবসাইটে থাকা অনেকগুলো ক্যাটাগরির বেশিরভাগেই ক্লিক করলে পাওয়া যায় না কোনো তথ্য। বই বিতরণে ক্লিক করলে আসে ‘Your requested page could not be found’। এনসিটিবির লক্ষ ও উদ্দেশ্যে ক্লিক করলেও একই লেখা পাওয়া যায়।

সিটিজেন চার্টার ক্যাটাগরিতে ক্লিক করলে পাওয়া যায় না কোনো তথ্যই।

জনবল বিভাগে ক্লিক করলে কেবলমাত্র এনসিটিবির চেয়ারম্যানের নাম-পরিচয় পাওয়া যায়। অন্য কর্মকর্তাদের তালিকাতেও নেই চেয়ারম্যান ছাড়া আর কারো নাম।

Reneta

পাঠ্যপুস্তক ক্যাটাগরিতে থাকা সবগুলো সাব-ক্যাটাগরিতে ক্লিক করলে ভেসে আসে ‘Your requested page could not be found’ লেখাটি।

ওয়েবসাইটটির গবেষণা অংশেও নেই কোনো আপডেট। আইসিটি ক্যাটাগরিটির নাম ভুল করে লেখা হয়েছে ‘আইডিটি’। অর্গানোগ্রামে ক্লিক করলে আসে ‘The page is under-construction.’

নারায়নচন্দ্র সাহা, চেয়ারম্যান, এনসিটিবি

এছাড়া ওয়েবসাইটটির কিছু সাবক্যাটাগরিতে মোটেই ক্লিক করা যায় না। কিছু জায়গায় ক্লিক করলে একই পেজ বারবার আসতে থাকে।

তবে ওয়েবসাইটটির এই বেহাল দশা আর বেশিদিন থাকবে না বলে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আসলে ওযেবসাইটটির এখনও ডেভেলপমেন্টের কাজ চলছে। তাই সেখানে তেমন কোনো আপডেট নেই।

‘নতুন করে ঢেলে সাজাচ্ছি যেন ক্লিক করলেই একসাথে সব তথ্য পাওয়া যায়।’

খুব শিগগিরই সব সমস্যার সমাধান করে ওয়েবসাইটটি পুরো ঢেলে সাজানো হবে বলেও জানান এনসিটিবি চেয়ারম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিটিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT