চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠ্যপুস্তকের ভুলে দায়ী এনসিটিবি ৬ কর্মকর্তা বদলি

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৫:০৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
শিক্ষা
A A

চলতি শিক্ষাবছরে বিনামূল্যে বিতরণ করা পাঠ্যপুস্তকে ভুলের দায়ে এনসিটিবির ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার ৪ জনকে বদলির অর্ডার দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরআগে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় আরো ২ জন কর্মকর্তাকে বদলির অর্ডার দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি এস এম ওয়াহিদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘হ্যাঁ, ৪ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৪ জনকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বর্তমান কর্মস্থল এনসিটিবি থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে, তারা কাল থেকেই তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। এটিকে বলা হয় ‘স্ট্যান্ড রিলিজ’’।

বদলির অর্ডার প্রাপ্ত চারজন হলেন, এনসিটিবির সদস্য (প্রাথমিক) অধ্যাপক মো. আবদুল মান্নান। তাকে ঝিনাইদহের সরকারি কে সি কলেজে বদলি করা হয়েছে।

এনসিটিবির সম্পাদক সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকারকে বদলি করা হয়েছে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে।

এনসিটিবির বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোসলে উদ্দিন সরকারকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে।

এনসিটিবির বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মো. হাননান মিঞাকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে বদলি করা হয়েছে।

Reneta

এরআগে দু’জনকে বদলির বিষয়ে এনসিটিবির চেয়্যারম্যান নারায়ন চন্দ্র সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল দুজনকে বদলির অর্ডার দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। এনসিটিবি’র সচিব ইমরুল হাসানকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে এবং এ ছাড়া এনসিটিবি’র গবেষণা কর্মকর্তা রেবেকা সুলতানাকে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আজও চারজনের বদলির অর্ডারের কথা শুনেছি।

২০১৭ সালের প্রথম দিনই ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করে সরকার। এরপরই আলোচনায় আসে বিভিন্ন বইয়ে থাকা ভুলগুলোর কথা। সেই ভুলের ঘটনায় দায়ীদের খুঁজতে তকদন্ত কমিটি গঠন করে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠ্যপুস্তকে ভুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT