চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’ এর পর আসছে ‘টাইগার থ্রি’, জানালেন সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ন ০৪, মার্চ ২০২২
বিনোদন
A A

কদিন আগেই টিজার প্রকাশ্যে এনে শাহরুখ তার আসন্ন ছবি ‘পাঠান’ এর মুক্তির তারিখ ঘোষণা করলেন! আর এবার প্রকাশ্যে এলো সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত ছবি ‘টাইগার থ্রি’ এর মুক্তির তারিখ।

শুক্রবার (৪ মার্চ) সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে আসন্ন ছবিটির একটি টিজার শেয়ার করে ক্যাপশনে ভাইজান লিখেছেন, ‘সকলে নিজের খেয়াল রাখুন। কেননা ২০২৩ এর ঈদ উপলক্ষ্যে আসছে ‘টাইগার থ্রি’। ২১ এপ্রিল মুক্তি পাবে এটি, আসুন সকলে সেখানে থাকি। হিন্দি, তামিল এবং তেলুগুতে মুক্তি পাবে। সুতরাং আপনার নিকটতম প্রেক্ষগৃহে ছবিটি উপভোগ করতে ভুলবেন না।’

গেল বছরের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল সালমানের ‘টাইগার থ্রি’ এর শুটিং। ইতোমধ্যেই রাশিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়া সহ ভারতের বেশ কিছু স্থানে সম্পন্ন হয়েছে ছবিটির শুটিং।

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘এক থা টাইগার’। প্রথম ছবি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় এই ছবির সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়’। যেটিও প্রথমটির মতো বক্স অফিসে সফল হয়। তারই ধারবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’।

৩০০ কোটি রুপি বাজেটের এই ছবিটির প্রযোজনা করছেন যশরাজ ফিল্মস এবং পরিচালনায় থাকছেন মনীশ শর্মা।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার থ্রিপাঠানবলিউডমুক্তিযশরাজ ফিল্মসশাহরুখসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT