চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাটুরিয়ায় নেই যানজট, গাজীপুর ও টাঙ্গাইলে যানবাহনে ধীরগতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ন ৩০, এপ্রিল ২০২২
- সেমি লিড, গাজীপুর, জনপদ, টাঙ্গাইল, মানিকগঞ্জ
A A

গাজীপুর থেকে ফজলুল হক মোড়ল, টাঙ্গাইল থেকে সোহেল তালুকদার ও মানিকগঞ্জ থেকে গোলাম ছারোয়ার ছানু: স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে গ্রামে ছুটছেন লাখো মানুষ। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে কিছুটা ধীরে চলছে যানবাহন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দু’একটি স্থানে সামান্য যানজট দেখা গেছে। তবে পাটুরিয়া ঘাটে কোনো যানজট নেই।

পাটুরিয়া ঘাট
পাটুরিয়া ঘাটে প্রাইভেটকার ও বাসসহ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে নিয়মিত পারাপার হওয়ায় কোনো যানজট নেই।

বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীর গতি
শনিবার সকালে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের ধীরগতি দেখা গেছে।

চালক ও যাত্রীরা বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের ঢল নামায় বাড়তি যানবাহন ও মানুষের উপস্থিতি কয়েক গুণ বেড়েছে মহাসড়কে। রাস্তায় তেমন যানজট নেই বলে ভোগান্তি কম।

দুপুরের পর অধিকাংশ কারখানায় শ্রমিকদের ঈদের ছুটি দেয়া হবে। সেসময় একযোগে বাড়ি ছুটবেন শ্রমিকরা। সেক্ষেত্রে তীব্র যানজটের শঙ্কা করছেন ট্রাফিক বিভাগ।

Reneta

মহানগর ট্রাফিক পুলিশ জানায়, ঢাকা ময়মনসিহ মহাসড়কে ঈদ যাত্রা উপলক্ষে গাড়ি ও মানুষের চাপ রয়েছে। যানজট এড়াতে বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা চালাচ্ছে। চাপ সামাল দিতে বিকল্প উপায়ে শাখা সড়ক দিয়ে যান চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত দু’একটি স্থানে সামান্য যানজট সৃষ্টি হয়েছে।

পোশাক পল্লীগুলি এক যোগে ছুটি ঘোষণায় গত দুদিনের চেয়ে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ। অতিরিক্ত মানুষের চাপে মহাসড়কে বেড়েছে ফিটনেস বিহীন যানবাহন। গণপরিবহণ কম থাকায় জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপে যার গন্তব্যে যাচ্ছেন তারা। এছাড়া প্রতিটি যানবাহনেই সরকার নির্ধারিত ভাড়া থেকে এক থেকে দেড়গুণ ভাড়া নৈরাজ্য অভিযোগ করছেন যাত্রীরা।

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৪২ হাজার যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ১৬ টাকা। যা গত ২৪ ঘণ্টার চেয়ে ১০ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরো বেড়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ যাত্রাঢাকা-টাঙ্গাইল মহাসড়কঢাকা-ময়মনসিংহ মহাসড়কপাটুরিয়া ঘাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এফওয়াইপির আয়োজনে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এপ্রিল ৫, ২০২৬

আমি আমার চেয়ারেই বসব: আমিনুল

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT