চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাবের লুধিয়ানার আদালতে বিস্ফোরণে নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
লুধিয়ানায় বিস্ফোরণে নিহতের জন্য শোকপ্রকাশ ও উদ্ধারকার্য চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের লুধিয়ানায় একটি আদালত ভবনে বিস্ফোরণে অন্তত ২ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এনডিটিভি সংবাদের তথ্য মতে, পাঞ্জাবের লুধিয়ানা জেলার আদালত ভবনের ভেতরে বিস্ফোরণে দু’জন নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন। লুধিয়ানা শহরের কেন্দ্রে জেলা কমিশনারের কার্যালয়ের পাশেই আদালত ভবনের অবস্থান।

জেলার আদালত ভবনের দুই তলার বাথরুমে স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তীব্রতার মাত্রা ছিল অনেক বেশি। যে কারণে বাথরুমের দেওয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভবনের দ্বিতীয় তলায় আটটি আদালত কক্ষ আছে। বিস্ফোরণের পর ওই ভবনের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ওই এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি দেখা গেছে।

বিস্ফোরণে যারা গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে আরএস মণ্ড নামে আদালতের একজন আইনজীবীও রয়েছেন। আইনজীবীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ধর্মঘট পালন করে আসছেন এবং সে কারণে বৃহস্পতিবার আদালতে আইনজীবীদের উপস্থিতি অন্য যেকোনো দিনের তুলনায় কম ছিল।

এই বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে সেখানে আদালতে ক্যান্টিন থাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে কি-না সেটিও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।

ট্যাগ: নিহত ২ভারতভারতের পাঞ্জাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির উদ্যোগকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত: ওবায়দুল কাদের

পরবর্তী

‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইন বিজয়ীদের বাড়ি যাবেন জয়া!

পরবর্তী
প্রিয়াঙ্কা চোপড়া নতুন সিনেমার প্রচারে হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইন বিজয়ীদের বাড়ি যাবেন জয়া!

ঘাটাইলে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর প্রচারনায় সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘাটাইলে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর প্রচারনায় সংঘর্ষ

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT